হাওড়া, ২০ জুন:- হাওড়ার ইছাপুর শিবাজী সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ ও জামা কাপড় তুলে দেওয়া হয়। গত শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মৌসুনি দ্বীপ এর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছিল হাওড়ার ইছাপুর শিবাজী সংঘ। ওই ক্লাবের বেশকিছু কর্মকর্তা ও সক্রিয় সদস্যবৃন্দ সেখানে পৌঁছে যান। ভোরে রওনা দিয়ে ডায়মন্ডহারবার হয়ে কাকদ্বীপ নামখানা বরাবর গিয়ে তাদের সদস্যরা ত্রাণসামগ্রী নিয়ে উপস্থিত হন মৌসুনি দ্বীপ এর অন্তর্গত সেখানকার মানুষের কাছে। ওখানে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছিলেন। আশপাশের বিধ্বস্ত গ্রামগুলি থেকে আগত প্রায় চার শতাধিক পরিবারকে শুকনো খাবার, বাচ্চাদের জামাকাপড়, মশারি সবমিলিয়ে বেশ কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়। এই ব্যাপারে হাওড়া শিবাজী সংঘের সদস্যবৃন্দদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন নামখানা ব্লকের বিভিন্ন স্থানীয় সংস্থা। এভাবেই মানবিকতার দৃষ্টিভঙ্গী নিয়েই এদিন হাওড়ার শিবাজী সংঘের সদস্যরা পৌঁছে গেলেন সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের পাশে।
Related Articles
রাম মন্দিরের ভূমি পুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত।
সোজাসাপটা ডেস্ক , ৪আগস্ট:- আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন ভূমি পুজোর অনুষ্ঠানে । মোদীই রাম মন্দির তৈরির জন্য প্রথম ইটটি স্থাপন করবেন । রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে সেজে উঠছে গোটা অযোধ্যা । শহরে যেন অকাল দেওয়ালির আমেজ । দীর্ঘ প্রতীক্ষার অবসান । আগামী ৫ […]
বিজেপির গোষ্টিকোন্দল প্রকাশ্যে হুগলির আরামবাগে।
হুগলি,৩ ডিসেম্বর:- বিজেপির গোষ্ঠীকোন্দল হুগলীর আরামবাগে। আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বিরুদ্ধে একাধিক পোস্ট পড়ল সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে, পাশাপাশি কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।বিক্ষোভকারিদের অভিযোগ মন্ডল নির্বাচনে টাকা নিয়ে পদ দেওয়া হয়েছে অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন আমি নিজের কাজে কোলকাতা এসেছি সব শুনেছি, […]
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মৌন মিছিল।
হাওড়া, ১২ মার্চ:- নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা মাফিক ঘৃণ্য হামলার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মৌন মিছিল করছে তৃণমূল। হাওড়াতেও প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় এর মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্য হাওড়ায় এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের ঘটনায় নির্বাচনে ভয়ংকর আক্রমণের পরিকল্পনা করা […]



