কলকাতা , ১৪ জুন:- রাজ্যে খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত ওই বৈঠকে সব জেলার জেলাশাসক এবং জেলা খাদ্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী দিনে তার সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
Related Articles
এক হাজারেরও বেশি প্রাক্তন মাওবাদীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা ,২৮ জানুয়ারি;- সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষজনকে জীবনের মূল স্রোতে ফেরাতে রাজ্য সরকার তাদের চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে গৃহীত জাগ্রত বাংলা প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ একহাজারের বেশি প্রাক্তন মাওবাদী ও কেএলও জঙ্গিকে চাকরির নিয়োগপত্র তুলে দেন। কলকাতার ইনডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে জাগ্রত বাংলা প্রকল্পে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৫৯৭ […]
অনাথ শিশুদের রসগোল্লা খাইয়ে দিনটি উদযাপন করলেন ব্যবসায়ীরা।
কলকাতা, ১৪ নভেম্বর:- ২০১৭ সালে সরকারি ভাবে জিআই ট্যাগ পেয়েছিল বাংলার রসগোল্লা। তার চতুর্থ বর্ষপূর্তিতে আজ, রবিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে রসগোল্লা দিবস উদ্যাপন করেন বাংলার মিষ্টান্ন প্রস্তুতকারকরা। উড়িষ্যার বিরুদ্ধে আইনি লড়াই শেষে রসগোল্লার জিআই স্বীকৃতি পায় বাংলা। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস তকমা পাওয়া দিনটি ছিল ১৪ই নভেম্বর। ওই দিনটিতে রসগোল্লা দিবস হিসেবে পালন করা হয় এই রাজ্যে। […]
এবার থেকে উচ্চমাধ্যমিকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার বাধ্যতামূলক থাকছে না।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু […]





