আরামবাগ, ১৪ জুন:- আবারও রাতের অন্ধকারে বিউটি পার্লারে চুরি এবং ভাঙচুর হল আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন আরামবাগের ব্যবসায়ী মহল। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হগলির আরামবাগের নজরুল মার্কেটে অবস্থিত একটি বিউটি পার্লারে রাতের অন্ধকারে ভাঙচুর হয় এবং কিছু জিনিস খোয়া যায় বলে অভিযোগ। এই বিষয়ে বিউটি পার্লারের মালিক সন্তু রানা বলেন ঘটনাটি ঘটেছে সম্ভবত রাতের দিকে। দোকানের কাঁচ ভেঙেছে, একটি বড় ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, তিনটি বড় লাইট খুলে নিয়ে পালিয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, আমরা কারুর সাথে শত্রুতা নেই। তবে রাতের অন্ধকারে দুষ্কৃতিরা করে থাকবে। তাই স্থানীয় থানায় একটি অভিযোগ জানাবো। সবমিলিয়ে বিউটিপার্লারের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
Related Articles
হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন রাঁচির যুবক।
হাওড়া, ২৮ জুলাই:- কীভাবে পুলিশের নজরদারি এড়িয়ে ফের হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন যুবক উঠছে প্রশ্ন। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। এদিন ফের হাওড়া ব্রিজে উঠে পড়েন ওই যুবক। জানা গেছে, বুধবার গভীর রাতে হাওড়া ব্রিজে উঠে পড়েন তিনি। সোজা ব্রিজের মাথায় উঠে যান। ওই সময় ডিউটিরত পুলিশ অধিকারিকরা প্রথমে তাকে দেখতে পেয়ে […]
প্রকাশ্যে যুবককে লক্ষ্য করে গুলি চললো দাশনগরে , আটক ১।
হাওড়া, ২৪ নভেম্বর:- আবারও প্রকাশ্যে গুলি চললো হাওড়ায়। বুধবার সন্ধ্যায় দাশনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে দাশনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। Post Views: 664
বুধে নয় , বৃহস্পতিতেই প্রকৃতির তান্ডব হুগলী জেলায় !
সুদীপ দাস , ২৭ মে:- পূর্বাভাস থাকলেও তলনামূলক বুধেই শান্তিপূর্ন ছিলো হুগলীর প্রকৃতি। বুধে ইয়াসের আগেই মঙ্গলে জেলার ব্যান্ডেল-পোলবা প্রভৃতি এলাকায় টর্নেডোর চোখরাঙানি দেখেছে সাধারন মানুষ। মাঝে বুধবার ইয়াসের আতঙ্ক থাকলেও ঘুর্নীঝড়ের আঁচ পরেনি হুগলী জেলায়। কিন্তু বৃহস্পতিবার ভোররাত থেকেই হুগলীর আকাশ যেন ভেঙে পরলো। শুরু হলো মুশলধারে বৃষ্টি। অবিরাম বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে […]








