হাওড়া , ৪ জুন:- দুর্ঘটনায় যন্ত্রণায় কাতর সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির জি টি রোডে। জানা গেছে, বালির দেশবন্ধু ক্লাবের সামনে জি টি রোডে বৃহস্পতিবার রাতে এক সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অনুমান করা হচ্ছে, কোনও লরি বা অন্য কোনও গাড়ি ধাক্কা মেরে চলে যায়। ওই সাইকেল আরোহীর দুটি পা মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
Related Articles
দুই শতাব্দী পেরিয়ে গেলেও কলকাতা পুলিশের ঘোরসওয়ার বাহিনীর গুরুত্ব অপরিসীম।
কলকাতা , ৩০ অক্টোবর:- প্রায় দুই শতাব্দি পার করেও এখনও কলকাতা পুলিশের কাছে তাদের ঘোড়সওয়ার বাহিনীর গুরুত্ব অপরিসীম। প্রচুর ঐতিহাসিক ঘটনার সাক্ষী শুধু নয় বহু ইতিহাসের শরিক কলকাতার এই ঘোড়সওয়ার বা মাউন্টেড পুলিশ বাহিনী।এবার সেইসব স্মারকে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে। সামনে বসানো হয়েছে এক অশ্বারোহী পুরুষ মূর্তি। সামনের মাসেই যার উদ্বোধন। ১৮৪০ সালে ব্রিটিশরা […]
বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল।
হুগলি,৪ ডিসেম্বর:- বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি উপভোক্তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল। বুধবার সকালে বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডে ১০২ জন উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত ভাতা কয়েক বছর ধরে বন্ধ করে দিলেও রাজ্য সরকার । কিন্তু অসহায়দের কথা […]
১৮ ই জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু।
কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার আগামী শিক্ষা বর্ষের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ভাবে না হলেও এবছর সম্পূর্ণ ভাবে অনলাইনেই ভর্তি প্রক্রিয়া চলবে বলে রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছে। আজ শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৮ জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে। […]








