কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিবের বদলি সংক্রান্ত ব্যাপারে রাজ্যকে অবহিত করে কেন্দ্রের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল আজ তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রীকে সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ প্রসঙ্গে এখনও কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি৷ আলাপন বাবু মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাবেন কি না, সেই প্রশ্নের উত্তরও তিনি যথাসময়ে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত ২৮ মে রাতে রাজ্যের মুখ্যসচিবকে বদলির নির্দেশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী এর আগে অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ এ দিন অবশ্য প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সুর অনেকটাই নরম ছিল৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের থেকে প্রথমে আমরা চিঠি পেয়েছি৷ তাই সৌজন্যবশতই তার জবাব দিয়েছি৷
Related Articles
প্রবীরদার মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা কিছু পাওয়ার সবই পাওয়া হয়ে গেছে তাই উনি অন্য দলে যাচ্ছেন -ফিরহাদ হাকিম।
হুগলি , ২৫ জানুয়ারী:- প্রবীরদার এমএলএ সিপ করা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যা কিছু পাওয়ার সবই পাওয়া হয়ে গেছে এখন হয়তো তাই উনি অন্য দলে যাচ্ছেন। আর আজকে কেন উনি মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হননি সে ব্যাপারে আমি কি করে বলব। এই ভাবেই তৃণমূল বিধায়ক ঘোষালের মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত নিয়ে তার বক্তব্য ব্যক্ত করলেন মন্ত্রী […]
হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি।
হুগলি,৪ এপ্রিল:- হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এর উদ্যোগে লকডাউনে বাড়িতে আটকে থাকা গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কারখানা পার্শবর্তী হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি করা হয়েছে। এদিন কোম্পানির কর্ণধার শ্যাম সুন্দর চৌধুরীর নির্দেশে হিমাদ্রি ফাউন্ডেশনের সহায়তায় পরিবার পিছু দশ কেজি চাল, পাঁচ কেজি […]
চুঁচুড়া কোর্ট ক্যান্টিনে আগুন।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে।
হুগলি, ৮ জানুয়ারি:- চুঁচুড়া আদালতের কোর্ট লকআপের নীচে রয়েছে কোর্ট ক্যান্টিন। রাত নটা দশ নাগাদ ক্যান্টিনের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে কয়েকজন পথচারি পুলিশে খবর দেয়।চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্যান্টিন কর্মি পার্থ মাল বলেন, প্রতিদিন সন্ধার পর […]




