সুদীপ দাস , ৩০ মে:- মৃত রুগীর পেট রহস্যজনকভাবে কাটা। সরকারী হাসপাতালের বিরুদ্ধে কিডনি বের করে নেওয়ার অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা হুগলীর ভদ্রেশ্বরে। মৃতার নাম রুবিয়া খাতুন(৫৫)। বাড়ি ভদ্রেশ্বরের তেলিনিপাড়া সেগুন বাগান এলাকায়। শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয় রুবিয়া। সন্ধ্যায় হাসপাতালেই তিনি মারা যান। রুবিয়ার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কিন্তু মুসলিম ধর্মানুযায়ী দেহ কবর দেওয়ার আগে স্নানের সময় রুবিয়ার পেট কাটা দেখতে পায় পরিবারের লোকেরা। এরপরই তাঁরা রুবিয়ার পেট তরেকে কিডনি বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। দেহ এখনও কবর দেওয়া হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
Related Articles
কাতার বিশ্বকাপে মাংস সরবরাহ হবে এ রাজ্য থেকেই।
কলকাতা, ৪ নভেম্বর:- এ মাসেই কাতারে আসন্ন ফুটবল বিশ্বকাপের আসরে এরাজ্য থেকে মাংস সরবরাহ করা হবে। রাজ্য সরকারের হরিণঘাটা খামার থেকে সেই মাংস সরবরাহের জন্য বরাত পাওয়া গিয়েছে। প্রথম পর্যায়ে এই খামারের তিনটি মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রের মধ্যে ছাগল ও ভেড়া প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বিদেশে মাংস রফতানির মান্যতা পেয়েছে। বৃহস্পতিবার ওই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী […]
ভারতীয় ফুটবলে এবার ভারতীয় কোচের অপেক্ষায় ময়দান !
স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে […]
বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- মুখ্য়মন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। এবার রাজ্যপালকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা,পরিকাঠামো, আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপালের তরফে রেজিস্ট্রারদের বৈঠকে যেতে নিষেধ করা হয়।ফলে বৈঠক নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর ৩০ টি বিশ্ববিদ্যালয়ের […]





