হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ৮ দফা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ করোনা ভাইরাসের থেকেও গুরুত্বপূর্ণ তৃণমূল ভাইরাস-দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ হুগলির ডানকুনিতে এক দলীয় সভায় তিনি এ কথা বলেন পাশাপাশি তার নির্বাচন কমিশনের কাছে দাবি তৃণমূলের নির্বাচনী সেল নবান্ন থেকে বন্ধ করতে হবে একইসাথে নেতাদের ফোনে পুলিশের আড়িপাতা বন্ধ করতে হবে। একই মঞ্চ থেকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী বলছে বাইশ তেইশ বছরের বাচ্চা মেয়ে ঘরের বউ সে নাকি কয়লা চোর, তাহলে যখন তার বিয়ে হয়েছিল তখন সে নাবালিকা ছিল এটা একটা অপরাধ এবং কয়লা চোর মুখ্যমন্ত্রী বলেছে, সিবিআই বলেনি পাশাপাশি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন তার জন্য সে টিকিট পেয়েছে আবার বড় বড় কথা বলে, যে তৃণমূলের পক্ষে লড়ে আবার বিপক্ষে লড়ে। আগামী ভোটে তাকে ব্যাপক ঘটে হারাবে এটাই তার চ্যালেঞ্জ। এদিনের সভায় শুভেন্দু, রাজিব ছাড়াও উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার শমীক ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, শ্যামল বসু সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির।
হুগলি , ১৯ মার্চ :- করোনা আতঙ্কে এবারে বন্ধ হয়ে গেলো হুগলির ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত এই মন্দির জাতীয় পুরাতত্ত্ব বিভাগে (এএসআই)-এর হাতে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলির সাথে সাথে ভিড় এড়াতে হংসেশ্বরী মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত নিলো কেন্দ্রের এই সংস্থা। ইতিমধ্যেই মন্দিরের গেটে এই মর্মে […]
সমুদ্রে নৌকো ও ট্রলার ডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মাঝ সমুদ্রে নৌকা ও ট্রলারডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা, ‘ইসরো’-র থেকে প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। মৎস্য দফতর সূত্রে জানা গেছে ট্রলারে দুর্ঘটনা ঠেকাতে ইসরোর উদ্ভাবিত এই দ্বিপাক্ষিক যোগযোগ বা ‘টু ওয়ে কমিউনিকেশন’ প্রযুক্তি বিশেষ ভাবে কার্য্যকর। এর মাধ্যমে ট্রলারে বিশেষ ধরনের ডিভাইস বসানো […]
আজ শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ৪ মার্চ:- ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭তম জন্মতিথি অনুষ্ঠান পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন হচ্ছে বেলুড় মঠে। আজ ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উষা কীর্তন, বেদপাঠ, স্তবগান, কথামৃত পাঠ, ধর্মসভা প্রভৃতি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঠে ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম হয়েছে। ঠাকুরের জন্মতিথি উৎসবে এবার ভক্ত ও দর্শনার্থীদের […]










