পূর্ব বর্ধমান , ১৪ মে:- মন্তেশ্বরে এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সহ শ্বশুর , শাশুড়ি শ্বশুরবাড়ির তিন সদস্যকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত গৃহবধূ চম্পা মন্ডল ( ২৪) মন্তেশ্বরের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাইগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে , বিগত কয়েকদিন ধরে ওই পরিবারে অশান্তি চলছিল। বুধবার বাড়ির মধ্যে গৃহবধূকে আগুন লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানেই মারা যায় ওই গৃহবধূ। মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলে ঘোড়াডাঙ্গার বাসিন্দা ওই গৃহবধূর বাবা সুভাষ মালিক মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মন্তেশ্বর থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী অক্ষয় মন্ডল, শশুর দীনবন্ধু মন্ডল, শাশুড়ি পূর্ণিমা মন্ডলকে গ্রেফতার করেছে।ধৃতদের আজ কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।
Related Articles
সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন রাজ্যের।
কলকাতা, ১১ জুন:- হাওড়া জেলার বিভিন্ন এলাকার সাম্প্রতিক উত্তেজনা প্রবণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল গঠন করেছে। দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে ওই বিশেষ দল গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। ওই ১০ জন শীর্ষ আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির […]
কোভিড আবহে সাধারনের সেবায় নিয়োজিত হুগলী প্রেস ক্লাব।
সুদীপ দাস, ২৬ জুন:- বিগত বছর থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরিস্থিতি আজও অব্যাহত। এই অবস্থায় কখনও লকডাউন কখনও কড়া বিধিনিষেধের জেরে সাধারন মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিরই ব্যাপক পরিবর্তন ঘটেছে। এহেন অবস্থায় অর্থনৈতিক সংকটে ভূগতে থাকা মানুষদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়েছে হুগলী প্রেস ক্লাব। শ্রীরামপুরে অবস্থিত হুগলী প্রেস ক্লাবে শনিবার খাদ্য সামগ্রী […]
নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসির নির্দেশ দিল কোর্ট।
সোজাসাপটা ডেস্ক,৭ জানুয়ারি:- অবশেষে নির্ভয়া কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখলো পাতিয়ালা হাউস কোর্ট। ২২ শে জানুয়ারি ৪ দোষীর ফাঁসির নির্দেশ দিল কোর্ট। এর আগে এদের সুপ্রিম কোর্ট প্রাণদণ্ডের আদেশ দিলেও প্রাণ ভিক্ষার আবেদন করেছিল এক দোষী । সেই আবেদনও খারিজ হয়ে যায়। এরপর নির্ভয়ার বাবা মা দ্রুত ফাঁসির জন্য দরবার করে । তারপর আজকের এই […]







