পূর্ব-বর্ধমান , ১৪ মে:- ঈদের সকালে বর্ধমানের পূর্বস্থলী হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় মুসলিম ধর্মালম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সারা দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হচ্ছে। তিনি জানালেন ধর্ম প্রত্যেকের নিজনিজ কিন্তু উৎসব সবার। প্রতি বছর আমি আমার বিধান সভা এলাকার সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে উৎসবে অংশ নিই। কিন্তু গত দু’বছর ধরে এই সময়টা যে মরণব্যাধী চলছে তার থেকে সাবধান হয়ে সকলকেই উৎসব পালন করতে হবে। এদিন তিনি সম্প্রীতির বার্তা সঙ্গে সঙ্গে মানুষ যাতে করোনার মত ভয়াবহ রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে তারও অনুরোধ করলেন । এই উৎসবে এসে স্বপন বাবু স্থানীয় মানুষদের হাতে মাক্স মিষ্টি তুলে দেন তিনি বলেন এই মারণ রোগ রুখতে মাস্ক ব্যবহার করার কতটা প্রয়োজন সেকথাও সকলকে জানালেন ।
Related Articles
হাওড়াতেও NIA র তল্লাশি।
হাওড়া, ১ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার কেদার ভট্টাচার্য রোডেও তল্লাশিতে NIA. সিদ্ধসত্ব রায়ের খোঁজে তল্লাশি চালায় তারা। মৌলনা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সিদ্ধসত্ব রায়। তিন বছর আগেই ছেড়েছে ঘর। তারই খোঁজে আসেন NIA আধিকারিকরা। Post Views: 203
ভীড়ে ঠাসা বাজারে মাস্কহীন মানুষকে সচেতন করতে মাস্ক বিলি হাওড়ায়।
হাওড়া, ১৬ জানুয়ারি:- হাওড়ার রামরাজাতলায় ভীড়ে ঠাসা রবিবারের বাজারে মাস্কহীন মানুষকে সচেতন করতে পথে নামলেন পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সুষমা দত্ত ফাউন্ডেশনের সদস্যরা। চ্যাটার্জিহাট থানার আধিকারিকের উপস্থিতিতে সুজিত দত্তের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা সদস্যারা এদিন রামচরণ শেঠ রোডে সাধারণ পথচারী, বাজারের ক্রেতা বিক্রেতা সহ প্রায় এক হাজার মানুষের হাতে মাস্ক বিতরণ করেন। যারা এখনও […]
২০২১ বিশ্ববাংলা শারদ সন্মান প্রদান।
কলকাতা, ১১ অক্টোবর:- বাঙালির শিল্প চেতনার গরিমা কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরে কলকাতা ও আশপাশের জেলার ১০৩ টি পুজো কমিটিকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। যার ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সোমবার ষষ্ঠীর দিন নন্দন লাগোয়া অবনীন্দ্র সভা […]









