কলকাতা , ৭ মে:- কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিন সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যকে বিধানসভায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিধানসভার ভিতরেই উত্তেজনা ছড়ায়। সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনার বিস্তারিত জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতেই আজ থেকে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন সচিব। মূলত অধ্যক্ষের নির্দেশে আজ বিধানসভার সচিব একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার ভিত্তিতেই আজ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভায় প্রবেশে অনুমতি পাবেন না বলে জানা গিয়েছে। ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষদের উপর হামলার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপর। এই দাবি বারবার করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খাস বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরনে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী।
Related Articles
অনুব্রতর পাশে যেই থাক জেলের ঘানি তাকেও টানতে হবে- সুকান্ত মজুমদার।
হুগলি, ১৫ আগস্ট:- অনুব্রত মন্ডলের পাশে যেই থাক, জেলের ঘানি তাকেও টানতে হবে। যে পাশে থাকবে তাকেও জেলে ঢুকে যেতে যাবে। বরাবরই অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দিয়ে এসেছে। যেন বেশি অক্সিজেন দিতে গিয়ে না নিজের অক্সিজেন ফুরিয়ে যায়। পঞ্চায়েত ভোটে যদি পুলিশকে তৃনমুল ব্যবহার না করে তবে তৃনমূল লড়াইয়ের ময়দানে থাকবে না। অনুব্রত মন্ডল যদি মুখ […]
মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সাহাযার্থে সহায়তা কেন্দ্র স্থাপন করলো বিজেপির চুঁচুড়া শহরের নেতা কর্মীরা।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত কাপাসডঙ্গা ৮নং ওয়ার্ডের সতীন সেন স্কুল সংলগ্ন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সাহাযার্থে সহায়তা কেন্দ্র স্থাপন করলো বিজেপির চুঁচুড়া শহরের নেতা কর্মীরা। এদিন সকাল ১১টা থেকেই শুরু হয়ে যায় এই পরিষেবা সকল ছাত্র ছাত্রীদের জল বাতাসা এবং তার সাথে তাদের অবিভাবকদের জন্য বসিবার ব্যাবস্থা সহ ফাস্ট ট্রেডেরও ব্যবস্থা করেছে বিজেপির নেতা […]
ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম করোনা যোদ্ধাদের উৎসর্গ।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- কিছু দেশে ঝুঁকি নিয়ে ক্রীড়া ইভেন্ট চালু করা হলেও বিশ্বের অধিকাংশ প্রান্তে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্টেডিয়ামগুলি। তারই অন্যতম কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঝাঁ-চকচকে স্টেডিয়াম। তারই মধ্যে একটিকে কোভিড-১৯ যোদ্ধাদের উৎসর্গ করেছে মধ্যপ্রাচ্যের দেশ। উল্লেখ্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা কাতারে। ওই বছরের […]




