কলকাতা , ৩ মে:- জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এর ভোট স্থগিত করল নির্বাচন কমিশন। বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল সপ্তম দফায়। কিন্তু ভোট হওয়ার আগেই ওই দুটি কেন্দ্রের একজন করে প্রার্থী মারা যান। তাই নির্বাচন কমিশনের ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত রেখে পরবর্তী ভোটের দিন ঘোষণা করেন ১৬ মে। ওই দুটি কেন্দ্রের ভোট গণনার দিন নির্ধারিত হয় ১৯ মে। কিন্তু ভোট চলাকালীন করোনা পরিস্থিতি যেভাবে অবনতি হয় রাজ্যে, তাতে ভোট করা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসে। গতকাল রাজ্যের বিধানসভা নির্বাচনের ২৯২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তৃণমূল কংগ্রেস। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন কমিশন আগামী দিনে ওই দুই কেন্দ্রের ভোটের জন্য নোটিফিকেশন জারি করবে।
Related Articles
বিশ্বভারতীতে ছাত্র মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন বিতর্কে সূচনা করেছে।
বীরভূম,২৫ জানুয়ারি:- বিশ্বভারতীতে ছাত্র মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন বিতর্কে সূচনা করেছে। গত ৭ই জানুয়ারি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীতে একটি মোমবাতি মিছিল হয়। সেই মিছিলে উপাচার্য ও ছাত্র মারধরের ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদির কথপোকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে উপাচার্য অচিন্ত্য বাগদী কে নির্দেশ দিচ্ছেন […]
করোনার জের, বাতিল সিএবির ঘরোয়া লিগ
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনার জেরে এ বছরের মতো চলতি মরসুমের ঘরোয়া ক্রিকেট লিগ বাতিলের সিদ্ধান্ত নিল সিএবি। ফাস্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ অন্যান্য সমস্ত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। শুক্রবার সন্ধ্যায় সিএবি দফতরে বৈঠকে বসেন সিএবির আধিকারিকরা। ওই সভাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী বছর আবার নতুন করে শুরু […]
লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে টানা ৬ দিন, ভোগান্তি যাত্রীদের।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে আজ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ৬ দিন সংস্থার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ। আর এর জেরে লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় সকাল থেকে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের অভিযোগ টানা ৬ দিন যে পরিষেবা […]




