স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- করোনার জেরে এ বছরের মতো চলতি মরসুমের ঘরোয়া ক্রিকেট লিগ বাতিলের সিদ্ধান্ত নিল সিএবি। ফাস্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সহ অন্যান্য সমস্ত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। শুক্রবার সন্ধ্যায় সিএবি দফতরে বৈঠকে বসেন সিএবির আধিকারিকরা। ওই সভাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী বছর আবার নতুন করে শুরু হবে সিএবির ঘরোয়া লিগ। এ বছরের টুর্নামেন্টের পয়েন্ট পরের মরসুমে কোনও প্রভাব পড়বে না। বিভিন্ন ক্লাব কমিটির সঙ্গে এদিন বৈঠক করেন সিএবি কর্তারা। মেডিক্যাল আধিকারিকদের সঙ্গেও কথা বলা হয়। সকলের মত নিয়ে বলা হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনও ভাবেই লিগ শুরু করা সম্ভব নয়। উল্লেখ্য শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিএবি দফতরে ইডেনের সামনে এদিন বৃক্ষরোপণ করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উপর জোর দেওয়ার বার্তা দেন সিএবি সভাপতি।
Related Articles
ব্যারাকপুরের নগরপালকে প্রকাশ্যে ভৎসনা রাজ্যপালের।
উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- এসেছিলেন গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে, কিন্তু সেখানেই প্রকাশ্যে পুলিশ কর্তাকে কড়া ভাষায় আক্রমন করলেন রাজ্যপাল জগদীশ ধনকর। নগরপাল মনোজ বর্মাকে সামনে দাঁর করিয়ে বলেন আপনি একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর শীর্ষ কর্তা। কিন্তু আপনার কাজকর্ম দেখে তো সে সব বোঝাই যাচ্ছে না। রাজ্যের কোথাও আইন বলে কিছু নেই। পুলিস প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে।যখন […]
আবর্জনার স্তুপে ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৭ ডিসেম্বর:- আবর্জনার স্তুপে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার হাউসিং লাগোয়া ডাম্পিং গ্রাউন্ডে। আর্বজনার স্তুপে আগুন লেগে প্রথমে ধোঁয়া বেরতে থাকে। ওই সময় হাওয়া বইতে থাকার কারণে আগুন বড় আকার নেয়। কালো ধোঁয়ার সঙ্গে লাল আগুনের হলকায় চারপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনা স্থল থেকে ঢিল […]
মিল্কি ফাঁড়ির পুলিশের মানবিক রূপ দেখলো এলাকাবাসী ।
মালদা ,২৮ মে:- গত চার দিন পথে ঘুরে দিন রাত কাটলো যুবকের । শুধু অপরাধ ভিনরাজ্য ফেরত কাকার ব্যাগ হাতে নিয়েছিল সে । অবশেষে অর্ধাহার অনাহার ওই যুবককে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিলো মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কি ফাঁড়ির পুলিশ । শুধু তাই নয় হাতে খাওয়ারের প্যাকেট তুলে দিয়ে গ্রামের মানুষদের সচেতনও করে গেলেন […]







