সুদীপ দাস, ৩ মে:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনভাবেই নন্দীগ্রামে হারতে পারেন না। তিনি যদি হারেন তাহলে নিজের মাথা মুন্ডন করবেন বলে কথা দিয়েছিলেন চুঁচুড়া আদালতের আইনজীবি তথা তৃণমূল কর্মী মলয় মজুমদার। রবিবার বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার খবর ছড়িয়ে পরতেই তিনি উচ্ছ্বসিত হয়ে পরেন। কিন্তু কিছুক্ষন পর টিভির পর্দায় পুনরায় দিদির হারের খবরে অনেকটাই হতাশ হয়েছিলেন মলয়বাবু। তবে সরকারীভাবে দিদির হারের খবর ঘোষনা না হওয়ায় আশায় বুক বেঁধে ছিলেন। শেষে নির্বাচন কমিশন নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির জয়ের খবর ঘোষনা করার পর তা মেনে নেন মলয়বাবু। এরপরই মাস দেড়েক আগে চুঁচুড়া আদালতে বন্ধুদের সামনে করা নিজের বাজি জিততে না পারার ফল স্মরূপ ন্যাড়া হলেন মলয় মজুমদার। মাথার মাঝ বরাবর সমস্ত চুলই তিনি কেটে ফেলেছেন। এদিন মলয়বাবু বলেন আমরা দিদির সৈনিক। আমরা কথা রাখি। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছিলেন তিনি নন্দীগ্রামে দিদিকে ৫০হাজার ভোটে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন! এখন তিনি রাজনীতি ছেড়ে দিয়ে দেখাখ কত দম!
Related Articles
আমেরিকা নিবাসী প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় কোন্নগর,শ্রীরামপুর, ও হাওড়া থেকে গ্রেফতার তিন মহিলা।
হাওড়া,৯ জানুয়ারি:- আমেরিকা নিবাসী এক প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তিন মহিলাকে গ্রেফতার করে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। এমনকি ব্যাগের মধ্যে থাকা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও টাকাপয়সা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠে আসেন ওই মহিলা। সেখানেই […]
দুটি পৃথক মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
হুগলি, ১৬ আগস্ট:- দুটি পৃথক মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার চুঁচুড়া আদালতে এসে জামিন নেন বিজেপি সাংসদ। গত ২০১৯ দাদপুর থানায় ও ২০২০ সালে চুঁচুড়া চদালতে দুটি মামলা হয় বিজেপি সাংসদের বিরুদ্ধে। ২০১৯ সালে দাদপুরে একটি ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩২৩, ৫০৬, ৩৪১ ধারায় মামলা হয় দাদপুরে।২০২০ সালে ভারতীয় […]
শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। কৌতুহল পক্ষী প্রেমীদের।
হাওড়া, ২৭ এপ্রিল:- শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। হাওড়ার গঙ্গায় পরিযায়ী পাখির আগমন। কৌতুহল পক্ষী প্রেমীদের। হাওড়ার গঙ্গায় এবার দেখা গেল বিদেশি এক মেহমানের। আর তাকে ঘিরেই কৌতুহল বেড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পক্ষী প্রেমীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হাওড়ার তেলকল ঘাট সংলগ্ন গঙ্গার নির্জন এবং ছায়াঘেরা শীতল স্থানে পাখিটি […]





