সুদীপ দাস , ২ মে:- টানা প্রায় ৫০দিনের লড়াই শেষে বাংলা নিজের মেয়েকেই চাইলো! প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রীর পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি ভোটের আগে বাংলাই তাঁদের প্রায় ঘর হয়ে উঠেছিলো। একদিকে দলের জাতীয় স্তরের নেতাদের আগমন অন্যদিকে ভোটের আগে শুভেন্দু-রাজীব সহ দলের একের পর এক নেতাদের বিজেপিতে যোগদান! কিন্তু বাংলার মানুষের কাছে কোনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ফাটল ধরাতে পারলো না ভারতীয় জনতা পার্টি। অবশেষে ২০০-র বেশী আসন নিয়ে ৩য় বারের জন্য ক্ষমতায় আসলো তৃণমূল কংগ্রেস। সন্ধ্যা ৬টা পর্যন্ত আরামবাগ মহকুমার ৪টি আসন বাদ দিয়ে হুগলী জেলার ১৪ টি আসনেই জয় নিশ্চিত করেছে তৃণমূল। রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কথা সত্যি করে বিজেপি ৩ অঙ্কে পৌঁছতে পারলো না। সর্বোপরি ২০২১-এর কুরুক্ষেত্র নন্দীগ্রাম থেকেও মমতা জয় ছিনিয়ে নিয়েছে।
Related Articles
ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি শুরু কমিশনের।
কলকাতা, ৩ জানুয়ারি:- লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনও জেলায়, যে কোনও রকম হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওযার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশন কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী […]
১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মেটানোর আশ্বাস কেন্দ্রের।
কলকাতা, ৮ নভেম্বর:- একশ দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আশ্বাস দিয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার আজ নতুন দিল্লিতে একশ দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংযের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানালেন। […]
আরসিবি-কে হারিয়ে আবারও শীর্ষে মুম্বই
স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- আবুধাবির মাঠে বুধবার টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড।শুরুটা ভালই করেছিল ব্যাঙ্গালোর। দুই ওপেনার মিলে যে ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে বড় রানের দিকেই এগোচ্ছিল তারা। ২০ ওভারে তাদের রান ৬ উইকেট হারিয়ে ১৬৪। রান তাড়া করতে নেমে মুম্বই পাঁচ উইকেটে ১৬৬ করে ম্যাচ জিতে নেয়। এ দিনের জয়ের ফলে আইপিএলের […]





