কলকাতা , ২৯ এপ্রিল:- নির্বাচন কমিশনের গননার নির্দেশিকা ত্রুটিপূর্ণ। অভিযোগ করল তৃণমূল। আজ মুখ্য নির্বাচনী আধিরাকের দপ্তরে এই অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে দলের পক্ষ থেকে সৌগত রায় বলেন, পোলিং এজেন্ট, পুলিশ, ভোট কর্মী বা ভোটের কাজে যুক্ত সবার ক্ষেত্রে ভ্যাকসিন বা টেস্ট নিয়ে সুস্পষ্ট ভাবে বলা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে কিছু বলা হয় নি। অথচ গননার দিন প্রায় ২২ থেকে ২৪ হাজার কেন্দ্রীয় বাহিনী থাকবে।
Related Articles
মৃতের দেহ অদলবদল , হাওড়ায় কোভিড হাসপাতালে চাঞ্চল্য।
হাওড়া, ১৯ এপ্রিল:- তিনদিন পরেও কোভিড হাসপাতাল থেকে মিলল না দেহ। অভিযোগ, উল্টে পরিবারের হাতের তুলে দেওয়া হয় অন্য একজনের দেহ। হাওড়ায় এক কোভিড হাসপাতালে রোগীর দেহ বদলের অভিযোগ উঠল। দাশনগরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে ওই অভিযোগ। জানা গেছে, হৃদরোগের সমস্যা হওয়ায় বৃহস্পতিবার প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশরাপ আলি মিদ্যাকে (৭০)। করোনা […]
জগৎবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার, রাজ্যপালকেও আক্রমণ।
হাওড়া, ১১ মে:- জগৎবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার, রাজ্যপালকেও তীব্র আক্রমণ। মোদীর বিরুদ্ধে ফের মিথ্যাচারের অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে হাওড়ার জগৎবল্লভপুরে বড়্গাছিয়া হসপিটাল গ্রাউন্ডে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, বিজেপি শুধু মিথ্যা কথা বলছে। বিজেপি হারলে তবেই দেশ বাঁচবে। বাড়ি […]
ত্রিপুরায় মিথ্যা মামলা অভিষেকের বিরুদ্ধে। প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
হাওড়া, ২৬ আগস্ট:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদে ধর্না ও অনশনে বসেছেন হাওড়ার শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের মিথ্যা মামলার প্রতিবাদেই তাদের এই দিবারাত্র কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর থেকে শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির দলীয় কার্য্যালয়ের সামনে ইছাপুর ক্যানেল রোডে মঞ্চ […]









