কলকাতা , ২৭ এপ্রিল:- রাজ্যে সমস্ত করোনা হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি এবং বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সমস্যা নিয়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিভিন্ন জেলার জেলাশাসক দের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালগুলোতে অক্সিজেনের যোগান নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার ওপর নিয়মিত নজরদারি করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সমন্বয় এবং যোগাযোগের অভাবে যাতে অক্সিজেনের সরবরাহ ব্যাহত না হয় তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এইজন্য প্রশাসনের তরফে হাসপাতাল গুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখার ওপর জোর দেওয়া হয়েছে। অক্সিজেন যাতে কালোবাজারির না হয় সেদিকেও নজর দিতে হবে।
Related Articles
পি এসি সদস্যপদের জন্য বিজেপি মুকুল রায়ের মনোনয়ন বাতিলের আবেদন জানালেও সেটি বৈধ হিসাবেই গৃহিত হয়েছে।
কলকাতা, ২৫ জুন:- রাজ্য বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির সদস্যপদের জন্য জমা পড়া কুড়িটি আবেদনপত্রের সবকটিই বৈধ বলে বিবেচিত হয়েছে। ওই কমিটির কুড়িটি পদের জন্য সমসংখ্যক মনোনয়ন মনোনয়ন জমা পড়ায় আর নির্বাচনের প্রয়োজন হবে না। এরপরে বিধানসভার অধ্যক্ষ নিজ ক্ষমতা বলে পি এসির যেকোনো একজন সদস্যকে ওই কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত করতে পারেন বলে বিধানসভা সূত্রে […]
হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট থেকে দেহ উদ্ধার।
হাওড়া , ৯ মার্চ:- অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে। দেহটি অন্য কোথা থেকেও জোয়ারের জলে ভেসে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পোর্ট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ সনাক্তকরণের চেষ্টা চলছে। Post Views: 369
দু ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন তারকেশ্বর।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- টানা দু ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হুগলির তারকেশ্বর পৌর সভার ৫, ৬, ১৪ নম্বর ওয়ার্ড ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায়। নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে শৈব মন্দিরে আসা পুর্নার্থীরা।রাস্তা পুরোপুরি নোংড়া ড্রেনের জলে ডুবে থাকায় সমস্যা পড়ছেন এলাকার মানুষ। বিশেষ করে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুবিধায় পড়েছেন […]









