কলকাতা , ২৪ এপ্রিল:- করোনায় সংক্রমিত মৃত ব্যক্তিকে ধর্মীয় রীতি মেনে মসৃণভাবে সৎকারের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে একটি তথ্যপঞ্জি তৈরীর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পুর এবং নগর উন্নয়ন দপ্তর থেকে প্রকাশিত ওই নির্দেশিকায় এই ধরনের মৃত্যুর তিন ঘন্টার মধ্যে সব ধরনের কভিড সতর্কতা মেনে শেষকৃত্য নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে। সৎকারের পরেই তার মৃত্যুর শংসাপত্র পরিবারের হাতে তুলে দিতে হবে। মৃতদেহ সৎকারের সময় প্রতিটি পুরসভার একজন করে নোডাল আধিকারিক কে সেখানে উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়েছে। মৃতদেহ সৎকারের আগে স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। শেষকৃত্যানুষ্ঠানে মৃতের পরিবারের সর্বাধিক পাঁচজন সদস্য সব ধরনের সর্তকতা বিধি মেনে সেখানে উপস্থিত থাকতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।
Related Articles
বিজেপির কারসাজিতেই তৃণমূল জাতীয় দলের তকমা হারিয়েছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ এপ্রিল:- কেন্দ্রের বিজেপি সরকারের কারসাজিতেই তৃণমূল কংগ্রেস জাতীয় দলের তকমা হারিয়েছে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। জাতীয় দলের মর্যাদা হারানো রুখতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে অনুরোধ জানিয়েছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র দাবিকেও তিনি নস্যাৎ করে দিয়েছেন। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ওই বিষয়ে বিরোধী দলনেতা […]
তৃণমূলের বিজয় মিছিলের আগে উদ্ধার তাজা বোমা ! হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা।
হাওড়া, ৯ জুন:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় এবার উদ্ধার হলো তাজা বোমা। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বিডিও অফিস সংলগ্ন পুরাতন গোডাউন ধার থেকে রবিবার দুপুরে উদ্ধার হয় মোট চারটি বোমা। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিডিও অফিসের সামনে থেকে তৃণমূলের বিজয় মিছিল হওয়ার কথা ছিল। আর তার আগেই উদ্ধার হয় ওই তাজা বোমা। যা ঘিরে […]
রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে নবান্ন থেকে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- ২০২১ সালের বিধানসভা ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে শিল্প এবং কর্মসংস্থানই এখন তাঁর পাখির চোখ।কোভিড যুদ্ধ জয়ের পর গত এপ্রিলে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে এ বিষয়ে জোরালো বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে বড়সর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। এদিন […]









