হুগলি , ২৩ এপ্রিল:- স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠল আরামবাগে বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে। আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ পরিবার। পরিবার সূত্রে জানা গেছে আরমবাগের জয়রামপুরের বাসিন্দা নিরাপদ মালিক নাম ওই অসুস্থ ব্যক্তির।বুধবার রাতে নিরাপদ বাবুর হঠাৎই বেনস্টক হয়, তারপরই পরিবারের লোকজন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে ফিরিয়ে দিয়ে বলে এই কার্ডে কোন চিকিৎসা হবেনা। সঙ্গে সঙ্গে তখনই পরিবারের লোকজন সমস্যায় পড়ে এবং বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন। নার্সিংহোমের সাথে যোগাযোগ করলে পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন বলে জানান। যদিও ঘটনায় মহকুমা শাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Related Articles
নেত্রীর নির্দেশে কামারহাটির শিশুদের পাশে দাঁড়ালেন সীমা।
নিজস্ব সংবাদদাতা, ১ জুলাই:- করোনা আতঙ্কে যখন স্তব্ধ গোটা বাংলা ঘরে না থেকে সাহসিকতার সাথে রাস্তায় নেমে মানুষের পাশে থেকেছেন কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের লড়াকু নেত্রী সীমা দাস। সর্বদাই পাশে পেয়েছেন তৃনমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। কখনো চাল,ডাল, কখনো বা কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাওয়ার পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের […]
উত্তরপাড়ায় মন্দিরের দেবত্বর সম্পত্তি গায়ের জোরে দখল করার চেষ্টা দুষ্কৃতীদের।
হুগলি, ২৯ ফেব্রুয়ারি:- দীর্ঘদিনের ঐতিহ্যবাহী উত্তরপাড়া মাখলা অঞ্চলে মাতৃ মন্দিরের দেবত্বর সম্পত্তি দুষ্কৃতীদের সাথে নিয়ে গায়ের জোরে দখল করার চেষ্টা। তীব্র প্রতিক্রিয়া এলাকার মানুষের মধ্যে। ব্যাপক বিক্ষোভ উত্তাল হয়ে উঠল মন্দির চত্বর। এলাকার মানুষ সংঘটিতভাবে ভেঙে দিল প্রোমোটারদের তৈরি করা প্রাচীর। অভিযোগের তির শাসক দলের দিকে। এলাকার মানুষের অভিযোগ শাসকদলের মদতে জাল কাগজ বানিয়ে কিছু […]
মালদহের প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা সরকারের।
কলকাতা , ১৯ নভেম্বর:- রাজ্য সরকার আজ সকালে মালদহের সুজাপুরে প্লাস্টিক কারখানার বিস্ফোরণে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। মৃতদের পরিবারকে দু লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম […]







