তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে করোনার ভয়াবহ বিপদ রুখে দাঁড়াতে হবে। সরকার এর বিরুদ্ধে যেমন একদিকে সচেতনা বারবার চেষ্টা করছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগ তাদের পরিকাঠামো দিয়ে কিভাবে রোখা যায় তার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সন্ধেয় রিষড়া পৌরসভার পক্ষ থেকে এখানকার পশ্চিম রেলপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরপ্রধান বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে মানুষকে সচেতন করার আহ্বান জানানো হলো । তার সঙ্গে সঙ্গে এখানকার প্রত্যেকটি পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল করোনা প্রতিষেধক মাস্ক । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেন পশ্চিমবঙ্গ সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে এই মারণ রোগ সম্বন্ধে মানুষকে সচেতন করছে। তার আশা রিষড়াবাসী এই অভিযানে এগিয়ে আসবেন এবং তারা মানুষকে সচেতন করবেন এবং নিজেরা সুস্থ থাকবেন এই ভয়াবহ মরণ রোগ থেকে। এদিনের অভিযানে পুরপ্রধানের সঙ্গে সমস্ত পুর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related Articles
করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
শিলিগুড়ি , ৬ নভেম্বর:- করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই মন্ত্রী গৌতম দেব মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর আরটিপিসিআর টেস্টও করা হবে। দিনদুয়েক আগে পর্যটন দপ্তরের কাজে তিনি কলকাতায় এসেছিলেন। শুক্রবার সকালে উত্তরবঙ্গে ফেরেন মন্ত্রী। এরপর অসুস্থতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তাঁর অ্যান্টিজেন টেস্টও […]
করোনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের পরামর্শ।
কলকাতা, ৪ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র না এসে পৌঁছনোয় রাজ্য সরকার কোভিডের চিকিতসা বিধি থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি এবং মলনুপিরাভির ওষুধ দুটি বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা চিকিৎসা বিধিতে মূলত উপসর্গহীন, লক্ষনবিহীন কোমর্বিডিটি ও সামান্য উপসর্গযুক্ত রোগীদের চিহ্নিত করে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এই তিন ধরনের রোগীদের মূলত […]
হাওড়া থেকে বাঁকুড়া কম সময়ে পৌঁছাবেন যাত্রীরা! সাংবাদিক বৈঠক করে জানালেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
হাওড়া, ৬ নভেম্বর:- আগামী ১৪ থেকে ১৭ই নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এরফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১১৮ কিলোমিটারে দাঁড়াবে। এতে যাত্রীরা কম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি আদ্রা থেকে […]








