স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- অবশেষে আইএসএলের কাঙ্খিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর আইএসএলে প্রথম ডার্বি হতে চলেছে ২৭ নভেম্বর। গোয়ার তিলক ময়দানে। ওই ম্যাচ দিয়েই আবার নিজেদের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। অর্থাৎ প্রথম ম্যাচেই ডার্বির স্বাদ পাবেন রবি ফাউলার এবং তাঁর ছেলেরা। তবে ফিরতি ডার্বির দিন এখনও ঘোষণা করা হয়নি। প্রত্যেকটি দল এক–অপরের বিরুদ্ধে হোম–অ্যাওয়ে ভিত্তিতে দু’টি করে ম্যাচ খেলবে। লিগের খেলা শেষে শীর্ষে থাকা চারটি দল প্লে–অফে জায়গা পাবে। এবারের আইএসএলে সব মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলা হবে। তবে এদিন প্রথম ৬০টি ম্যাচের সূচিই প্রকাশিত হয়েছে। বাকি সূচি পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝেই প্রকাশিত হবে।
Related Articles
এয়ার হোস্টেস তরুণীর দুর্ঘটনায় মৃত্যু। বেলুড়ে শোকের ছায়া।
হাওড়া , ১৬ ডিসেম্বর:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল বেলুড়ের বাসিন্দা এক এয়ার হোস্টেসের। মৃতা তরুণীর নাম ঋত্বিকা মজুমদার ( ২০ )। মঙ্গলবার রাতে কলকাতা থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। স্কুটি চালাচ্ছিলেন তারই বন্ধু। দ্বিতীয় হুগলি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান দুজনে। পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে ঋত্বিকাকে। দুজনকেই […]
সদ্যবিবাহিত নাতির মৃত্যুর সংবাদ শুনে দাদুর মৃত্যু।
নদিয়া,১৩ মার্চ :- সদ্যবিবাহিত নাতির মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে দাদুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া রাবনবোড় এলাকায়।ঘটনার বিবরনে প্রকাশ রাবনবোড় এলাকার বাসিন্দা সুশীল বিশ্বাসের পুত্র প্রসেনজিৎ এর সাথে গত বুধবার ন,পাড়ার গোসাইচড়ের বাসিন্দা শৈলেন মন্ডলের কন্যা নমিতা মন্ডলের শুভ পরিনয় সম্পন্ন হয়।নমিতা রানাঘাট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অত্যন্ত গরীব পরিবারের […]
রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আসার আহ্বান জানালেন সৌমিত্র খাঁ।
বাঁকুড়া , ১ নভেম্বর:- এবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিজেপিতে এসে মানুষের জন্য কাজ করার আহ্বান জানালেন রাজ্য যুব মোর্চার বিজেপির সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সৌমিত্র খাঁ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে রাজ্যে শান্তি বজায় রাখতে এবং রাজ্যবাসীর সমৃদ্ধির কামনা জানিয়ে পুজো দেন। পুজোর শেষে সাংসদ […]








