হুগলি , ২০ এপ্রিল:-করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গে। ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন। যার মধ্যে শুধুমাত্র হুগলী জেলাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। এই ক্রমবর্ধমান করণা আক্রান্তের খবরে এখনো সাধারন মানুষের হুঁশ ফেরেনি বললেই চলে। বিভিন্ন বাজার, দোকান, রাস্তাঘাটে জমায়েত চলছেই সবথেকে বড় কথা মানুষ মাস্ক পরছেন না, যেখানে মাস্ককে নিত্যসঙ্গী করে ফেলার কথা বলা হচ্ছে সেখানে এখনো মানুষজন মাস্ক পকেটে রাখছেন কেউবা নিয়ে বেড়াতেই ভুলে যাচ্ছেন। পড়তে বললে সলজ্জ ভঙ্গিতে কেউবা জানাচ্ছেন পকেটে আছে, কেউবা পড়লে হাঁপিয়ে যাই বলে এড়িয়ে যাচ্ছেন। অনেকে আবার আঁচল টেনে মুখও ডাকছেন। প্রশ্ন এখানেই আর কত আক্রান্ত হলে তবেই মানুষ নিজের থেকে সচেতন হবেন। অনেকে আবার এটাও বলছেন অন্যরা তো কেউ পড়ছে না। তাদের কাছে একটাই প্রশ্ন আপনি যদি সচেতন না হন তাহলে রোগ কি আপনাকে ছেড়ে দেবে? অন্যেরা যদি নিজেকে হিরো ভাবেন তাহলে কি আপনিও নিজেকে হিরো ভাববেন? এই রকম নানা প্রশ্ন নিয়েই আরামবাগ পুরাতন বাজারের যে চিত্র আপনাদের দেখাবো।
Related Articles
আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা।
হুগলি,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা। নতুনভাবে সজ্জিত কোন্নগর জিটি রোড এর উপর প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এদিন বসেছিল কবিতা পাঠের আসর । ভাষা দিবস উপলক্ষে স্থানীয় ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট কবিরা অংশ নেন কবিতা পাঠের আসরে। সারাদিন ধরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত কবিরা। এই […]
লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটে আসনেই লড়তে প্রস্তুত তৃণমূল।
কলকাতা, ১৯ জানুয়ারি:- আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে তিনটি আসনেই লড়তে প্রস্তুত। দলীয় সংগঠন পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আজ মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বৈঠক বসে। সেখানে মুর্শিদাবাদে সব লোকসভা আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবকটায় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন বলে […]
দশ দিনের মধ্যেই বৃদ্ধা খুনের কিনারা , উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করলো লেকটাউন থানা।
কলকাতা , ৩১ জুলাই:- ১০ দিনের মধ্যে খুনের কিনারা করলো বিধাননগর পুলিশ। বাঙ্গুরে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার ১। উত্তরপ্রদেশ থেকে অভিযুক্ত দীনেশ প্রসাদকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। গত ২১ তারিখ বাঙ্গুড় বি ব্লক থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে লেক টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যায় […]







