কলকাতা , ২০ এপ্রিল:- সপ্তম ও অষ্টম পর্যায়ের ভোট একসঙ্গে করার দাবিতে আজ ফের কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করলো তৃণমূলের প্রতিনিধি দল। লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল বলেন, সাধারণ মানুষ এবং ভোট কর্মীদের জীবনের সুরক্ষা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্রমণ মোকাবিলায় তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। শেষ দুটি পর্যায়ের ভোট একসঙ্গে নেওয়ার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে ১৩ মে সামশেরগঞ্জ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট হবে। ঈদের কথা মাথায় রেখে ওই দুই কেন্দ্রে ভোটের দিন নিয়ে সিদ্ধান্তের কথা বিবেচনায় অনুরোধ কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল।
Related Articles
সাতসকালে হাওড়ায় দাসনগর পোষ্ট অফিসে আগুন।
হাওড়া, ২৯ আগস্ট:- হাওড়ার দাসনগর পোষ্ট অফিসে বৃহস্পতিবার সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে পোষ্ট অফিস থেকে কালো ধোঁয়া দেখতে পান। ধোঁয়া ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দাসনগর থানায়। দমকলেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। অনুমান, বহু বছরের পুরনো ইলেকট্রিক লাইন হওয়ায় কম্পিউটারের সিপিইউ’তে শর্ট […]
ডোমজুড়ে স্কুলের গেটে অবস্থান বিক্ষোভ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের একটি স্কুলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন কয়েকজন অভিভাবক। স্কুলে ভর্তি সংক্রান্ত সরকারি নির্দেশ না মানার অভিযোগ তুলেছেন এরা। পাশাপাশি ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড না দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে স্কুলের গেটের সামনে প্রতিবাদ অবস্থান শুরু করেন এরা। কোভিড পরিস্থিতিতে আদালতের নির্দেশমতো স্কুল ফি এর ২০ শতাংশ মুকুব […]
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে এবার সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি আজ এ জন্য পর্যাপ্ত পরিমাণ টিকার জোগান দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন সরকারি নীতি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা দেওয়ার জন্য কুড়ি […]










