হুগলি , ১৫ এপ্রিল:- গত কয়েক বছরের তুলনায় এই বছর নববর্ষের দিন তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম কম রয়েছে। নতুন করে উদ্বেগজনক ভাবে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার কারণে তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মন্দিরের মূল গেট খোলা রাখা হয়েছে। ভক্তরা গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছে শিবের মাথায়। মন্দির কর্তৃপক্ষ করোনা বিধি মেনে চলার জন্য মাইকিং করলেও ভক্তদের মুখে নেই মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা। নববর্ষের দিন আড়াই মণ দুধের পায়েস ও ফল প্রসাদ হিসাবে নিবেদন করা হয়।
Related Articles
বীরভূমে অবাধে চলছে ছাপ্পা ভোট।
বীরভূম, ৮ জুলাই:- পাইকর থানার গোয়ালমাল গ্রামের ২৫৫ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। বুথ দখল করে ছাপ্পা ভোট মারার অভিযোগ বীরভূমের হাঁসন বিধানসভার সন্তোষপুর হাইস্কুলের বুথে। কংগ্রেস ও বিজেপির প্রার্থীর এজেন্টদের বুথে ভয় দেখিয়ে বসিয়ে রেখে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর লোকজনদের বিরূদ্ধে। Post Views: 392
লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ ।
নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই […]
আগামীকাল বিজেপির নবান্ন অভিযানের আগে পুলিশি প্রস্তুতি তুঙ্গে।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- আগামীকাল বিজেপি’র নবান্ন অভিযানের আগে সোমবার সকাল থেকেই হাওড়ায় পুলিশি প্রস্তুতি ছিল তুঙ্গে। হাওড়া স্টেশন, শিবপুর পুলিশ লাইন, নবান্ন নিকটবর্তী কাজীপাড়া মোড়ে পুলিশের গাড়িতে ছয়লাপ রয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মী বিভিন্ন জেলা থেকে আগামীকালের নবান্ন অভিযান উপলক্ষে মোতায়েন করা হয়েছে। এদিন সাঁতরাগাছির পর হাওড়া ময়দানে প্রস্তুতি দেখতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত […]








