সুদীপ দাস , ১২ এপ্রিল:- পুকুর পারে ফেলে যাওয়া বোমা ফেটে জখম এক বিদ্যুৎ দপ্তরের কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মগরা থানার বড় খেজুরিয়া এলাকায়। এদিন ওই এলাকায় ইলেকট্রিক পোল বসানোর কাজ করছিলো বিদ্যুৎ দপ্তরের ৯জন কর্মী। তাঁদের মধ্যে থেকেই গোবিন্দ মালিক(৩৬) কিছুটি দূরে রাখা গাড়ি থেকে শাবল আনতে যায়। শাবল মাটিতে পরে থাকা আবর্জনায় স্পর্শ হতেই বিকট শব্দ হয়। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন গোবিন্দ। তরিঘড়ি বাকি কর্মীরা তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। গোবিন্দর দুই হাত ও বাঁ পা গুরুতর জখম হয়েছে। গোবিন্দর বাড়ি বলাগর থানার জিরাটের মুন্ডখালি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে মগরা থানার পুলিশ।
Related Articles
দলত্যাগীদের নিয়ে না ভেবে উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি তৃণমূলের।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- দলত্যাগী নেতাদের নিয়ে না ভেবে সরকারের উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। কালীঘাটে দলীয় শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। দল ছেড়ে যাওযা নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন,যারা যাচ্ছেন তাঁরা দলের বোঝা৷ তাতে দলের কিছু […]
ইংরেজবাজার পুর এলাকার ১২নং ওয়ার্ডে আগুন।আগুনে পুরে মৃত এক।
মালদা,২৭ নভেম্বর:- ইংরেজবাজার পুর এলাকার ১২নং ওয়ার্ডে আগুন।আগুনে পুরে মৃত এক। আগুনে পুড়ে ছাঁই ১২টি ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা বালুচরের বস্তি এলাকায়। আজ ভোর রাতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করছে। মৃতের নাম শেফালি বড়ুয়া(৫৫)। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। Post Views: 390
বালি ও পাথরের খাদানের অবৈধ ব্যাবসা রুখতে নতুন খনন নীতি , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ জুলাই:- বালি, পাথর খাদান এর অবৈধ কারবার রুখতে রাজ্য সরকার নতুন খনন নীতি প্রস্তুত করছে। এ ধরনের প্রাকৃতিক সম্পদের খনন ও নিলাম সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনার ভার মিনারেল মাইনিং কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা করেছেন। এতদিন এই দায়িত্ব ছিল সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে। মুখ্যমন্ত্রী বলেন খনিজ সম্পদ নিলামের বাড়তি […]






