বাঁকুড়া, ১১ এপ্রিল:- চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় বাঁকুড়া শহরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করল তৃনমূল। আজ বিকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলের জেলা নেতৃত্ব। মাচানতলা থেকে বের হওয়া এই প্রতিবাদ মিছিল বাঁকুড়ার বিভিন্ন বাজার পরিক্রমা করে পুনরায় মাচানতলায় শেষ হয়। মিছিল শেষে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার কড়া সমালোচনা করেন বাঁকুড়ার তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
Related Articles
নামি কোম্পানীর নকল চা বিক্রির অভিযোগে হিন্দমোটরে আটক দুই।
হুগলি, ৬ মার্চ:- বেশ কিছুদিন ধরে নামী সংস্থার কোম্পানীর চায়ের মত হুবুহু এক রকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দমোটর দু’নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। দুটি দোকান থেকে প্যাকেট প্যাকেট […]
আলোর শহর চন্দননগর ।
প্রদীপ বসু , ৮ নভেম্বর:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুন্ডু, ভদ্রেশ্বর, সহ সমগ্র অঞ্চল আলোর অপূর্ব কারুকার্যে সজ্জিত হয়। পূজার এই সময়ে […]
একটাও প্রশ্ন ফাঁস হয়নি, দাবি পর্ষদ সভাপতির।
হাওড়া, ২ মার্চ:-‘একটাও প্রশ্ন ফাঁস হয়নি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হ্যাটা করার জন্য স্যাবোটেজ করে কারও কোনও লাভও হয়নি।’ দাবি পর্ষদ সভাপতির। অঙ্ক পরীক্ষা সকলের ভালো হয়েছে বলেও দাবি পর্ষদ সভাপতির।বৃহস্পতিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় হাওড়ায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার দেওয়া হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পর্ষদ সভাপতি […]






