হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোন্নগর জোরাপুকুর এলাকায়। ভোটের আগের দিনেই দেখা যায় প্রবীর ঘোষালের ছবি দেওয়া ফ্লেক্সে হাওয়াই চটি লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ ভোটের সময় এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।অপর দিকে তৃণমূলের দাবি কোন্নগরে বিজেপির প্রার্থীকে নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ সকলের জানা। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দের ফলেই হয়েছে।
Related Articles
রাজ্যের জনতা বিজেপিকে প্রত্যাখান করবে , তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি – কল্যাণ বন্দোপাধ্যায়।
বাঁকুড়া , ২৮ ফেব্রুয়ারি:- আজ তামলিবাঁধ ময়দানে স্বর্গীয় কাশীনাথ মিশ্র চ্যাম্পিয়ন ও স্বর্গীয় জহর সিং টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই এলাকার সমাজসেবী সুদীপ চক্রবর্তী ওরফে মুন্না চক্রবর্তীর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করতে এসেও কল্যাণ ব্যানার্জির মুখে বিধানসভা নির্বাচনের […]
রামনবমী উপলক্ষে মিছিল হাওড়ায়, পা মেলালেন বিজেপি নেতা সজল ঘোষ।
হাওড়া, ৩০ মার্চ:- রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা। এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া, দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁত্রাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো […]
স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসার সুযোগ পাবেন দুর্ঘটনায় দুই পা হারানো রোলিং মিলের শ্রমিক।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- রোলিং মিলে কাজ করতে গিয়ে বছরখানেক আগে ঘটেছিল দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় দুটি পা সারা জীবনের জন্যে হারাতে হয়েছিল। এতে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল হাওড়ার লিলুয়ার অগ্রসেন স্ট্রিটের বাসিন্দা ডানকুনির রোলিং মিলের শ্রমিক অনুপ কুমার সিংয়ের। মিল কর্তৃপক্ষ তাঁর সব চিকিৎসা এবং কৃত্রিম পায়ের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল। অভিযোগ, এখনো পর্যন্ত সেই […]







