কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে করোনা সংক্রমণ ফের লাগামছাড়া ভাবে বাড়তে শুরু করায় রাজ্য সরকারি দপ্তর গুলিতে পুনরায় দৈনিক ৫০ শতাংশ কর্মীদের হাজিরার নিয়ম চালু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। করোনা কালে রাজ্য সরকারি দপ্তরগুলিতে ৫০ শতাংশ হাজিরার নিয়ম চালু হয় । নবান্ন সূত্রের খবর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কোন কোন দপ্তর নির্দেশিকা জারি করে আবার একশ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করা শুরু করে। যদিও কেন্দ্রীয় ভাবে এব্য়পারে কোন নির্দেশিকা জারি করা হয়নি। এখন কোভিড পরিস্থিতি ফের ঘোরাল হয়ে ওঠায় সব দপ্তরকে আগের নির্দেশিকা প্রত্যাহার করে ফের ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে।
Related Articles
লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী।
হুগলি, ১০ মার্চ:- লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী। সিঙ্গুর থেকে বাসে লক্ষীর ঘট নিয়ে বাসে কলকাতা মুখী। স্লোগান, এবারের নির্বাচনে লক্ষীর ভান্ডার নিয়ে খেলা হবে। সিঙ্গুর ১ নং আঞ্চলিক পার্টি অফিস থেকে মাথায় লক্ষীর ঘট নিয়ে বাসে মহিলা তৃণমুল কর্মীরা। Post Views: 551
পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে গাড়ির মালিক উঠে পড়লেন সটান বটগাছের মগডালে।
হাওড়া, ২৯ জুলাই:- পুলিশের জরিমানার হাত থেকে বাঁচতে গাড়ির মালিক ছুটে পালিয়ে সোজা উঠে পড়েছিলেন সটান বটগাছের মগডালে। কিন্তু তাতেও হলো না শেষরক্ষা। গাছ থেকে নামতে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন তিনি। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার ব্যাঁটরায়। জানা গেছে, পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ির মালিক উঠে পড়েন বটগাছে। সেখান […]
পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় বাম ও কংগ্রেসের যৌথ প্রতিবাদ মিছিল।
হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও দেশবেচার বাজেটের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট ও তাদের সহযোগী কংগ্রেস। শিবপুর কাজিপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। বামফ্রন্ট, তাদের সহযোগী ও জাতীয় কংগ্রেসের হাওড়া জেলা নেতৃত্ব ওই মিছিলে অংশ নেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের […]










