হুগলি , ৭ এপ্রিল:-ভোটের মুখে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিয়েছে। এদিন দুপুরে বৈদ্যবাটি বিএস পার্কে মাঠে চম্পদনী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন এর সমর্থনে অভিষেকের জনসভা। কিন্তু এই প্রচারের জন্য যে পোস্টটার হয়েছে তাতে স্থানীয় তৃণমূলের প্রথম সারির নেতাদের নাম না থাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে দলের অন্দরে । এক কর্মী জানালেন এই মিটিং এর প্রচার পত্রে মোজাফফর খানের নাম রয়েছে, যে মোজাফফর ২০১৬ সালের নির্বাচনে পরাজয়ের পর স্থানীয় এলাকায় তাকে দেখা যায়নি, অথচ বৈদ্যবাটি পৌরসভা প্রাক্তন প্রধান অজয় প্রতাপ সিং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীর ঘোষ ,সুদর্শন বর ছাড়াও অন্যান্য নেতৃস্থানীয় নাম নেই। ভোটের মুখে তৃণমূলের এই অন্তর্কলহ দলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিচ্ছে বলে অনুমান তৃণমূলের তৃণমূল স্তরের কর্মীদের।
Related Articles
হুগলির এসটিকেকে রোডে দুর্ঘটনাগ্রস্থ লরি।
হুগলি, ২৫ আগস্ট:- শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি।কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিলো।এরপরেই দাউ দাউ করে আগুনে পুড়ে যায় লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটি তে আগে থেকেই আগুন জ্বলছিল। ব্রেক মারার […]
উচ্ছেদ ঘিরে উত্তেজনা জগাছায়।
হাওড়া, ২৯ জানুয়ারি:- জগাছার উনসানিতে উচ্ছেদ ঘিরে উত্তেজনা। ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। জানা গেছে, জমির মালিক দলবল নিয়ে বুলডোজার দিয়ে এসে ঘর ভাঙতে আসে শুক্রবার গভীর রাতে। তখনই দু’পক্ষের বচসা শুরু হয়। বুলডোজারে আগুন ধরিয়ে দেয় এলাকার বাসিন্দারা। আজও এলাকায় উত্তেজনা রয়েছে। জগাছার উনসানি ষষ্ঠীতলা এলাকায় শুক্রবার গভীর রাতে জমির মালিক […]
যৌথ মঞ্চের সমাবেশ ও বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায়।
হাওড়া, ১০ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতায় সমাবেশ এবং বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান আজ। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায় সকাল থেকেই তৎপর প্রশাসন। ডিএ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় শহীদ মিনারে সমাবেশও রয়েছে তাদের। সমাবেশে যোগ দিতে হাওড়া থেকেও রওনা হবে মিছিল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে হাওড়ায় মিছিল […]






