কলকাতা , ৬ এপ্রিল:-গত সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোন অফিসার তিন বছরের বেশি নিজস্ব পদে থাকবেন না। কিন্তু তৃতীয় দফা নির্বাচন চলাকালীন টনক নড়লো নির্বাচন কমিশনের। কলকাতা উত্তর ছটি বিধানসভা কেন্দ্র এবং কলকাতা দক্ষিণের দুটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার কে বদলি করল নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে ১৫৮ কলকাতা পোর্ট, ১৫৯ ভবানীপুর, ১৬৩ এন্টালী, ১৬৪ বেলেঘাটা, ১৬৬ শ্যামপুকুর, ১৬৮ কাশিপুর বেলগাছিয়া, ১৬৫ জোড়াসাঁকো, ১৬২ চৌরঙ্গী।এখন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ঘোষণা হওয়ার এতদিন পরও কেন কাদের সরানো হলো না। তবে কমিশন তাদের এই গাফিলতি কে মানতে নারাজ কমিশনের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কমিশনের।
Related Articles
সোশ্যাল সায়েন্স নিয়ে ডক্টরেট করে গোল্ড মেডেলিস্ট হলেন বাংলার পায়েল মিঠাই সরকার।
সোজাসাপটা ডেস্ক, ২২ এপ্রিল:- পায়েল মিঠাই সরকার- একাধারে অভিনেত্রী, মডেল, প্রযোজক আবার সমাজসেবিকা কিন্তু পায়েলের প্যাশন হলো গল্পের বই পড়া। বিশ্বের নানা বিষয়ে জানবার খুব অহেতুক কৌতূহল বলা যেতে পারে আর সেই কৌতূহলের বশেই প্রায় দুই বছর ধরে “সোশ্যাল সায়েন্স” বিষয়ের উপর গবেষনা করছিলেন এবং তিনি গবেষণা করতে করতে রাজ্যের বিভিন্ন জায়গাতে গিয়ে সার্ভে চালিয়েছিলেন। […]
অতিমারীর আবহে অনলাইনেই পুজোর বাজার। প্রথম সারির সবই কমার্স সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে রাজ্য সরকার
কলকাতা, ১৮ আগস্ট:- অতিমারীর আবহেই আবার দুয়ারে কড়া নাড়ছে উৎসবের মরসুম। করোনা কালে এবছর কিভাবে পুজো থেকে দীপাবলি পালিত হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মানুষের মনে। তবে পারিপার্শ্বিক অবস্থা যাতে কোনোভাবেই রাজ্যের তাঁত শিল্পীদের লাভের মুখ দেখা থেকে বঞ্চিত না করে সে জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তন্তুজ,তন্তুশ্রী,মঞ্জুষার মত সরকারি তাঁত সমবায়ের উৎপাদিত পণ্যের […]
৩৫৬ দরকার নেই, মানুষই এই সরকারকে ফেলে দেবে – লকেট।
হুগলি, ১৪ অক্টোবর:- শুভেন্দুর বক্তব্যকে সমর্থন জানিয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ডিসেম্বরে বাংলার মানুষ এই সরকার কে ফেলে দেবে। কোনো ৩৫৬ করার দরকার নেই। যেভাবে রাজ্যের একের পর এক মন্ত্রীরা জেলে ঢুকচ্ছে তাতে এমনিতেই সরকার পড়ে যাবে। কলকাতায় মেট্রো প্রকল্পে নিয়ে বলেন, মেট্রো প্রকল্প রাজ্যের সাথে একসাথে কথাবার্তা বলেই করা হয়। সেখানে এই ঘটনায় […]








