কলকাতা , ২৭ নভেম্বর:- শুভেন্দুর দল ছাড়া ছিল শুধুই সময়ের অপেক্ষা। আজ ছেড়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রীর পদ। জানা গেছে শুভেন্দু অধিকারী তার ইস্তফা পত্র জমা দিয়ে দিয়েছেন। সরকারি সমস্ত সুযোগ সুবিধাও ছেড়েছেন শুভেন্দু। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবার সরকারি নিরাপত্তা ছেড়ে দিলেন।শুভেন্দু পরিবহন মন্ত্রী হিসেবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাকে দেওয়া হতো পাইলট কার। রাজ্য পুলিশ সূত্রে খবর,নিজের পাইলটকার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সির্ধান্ত নিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মর্মে আবেদনও জানিয়েছেন। গতকাল হুগলি নদী ব্রিজ কমিশনারের চেয়ারম্যান পদ ছাড়েন শুভেন্দু অধিকারী। এবার সমস্ত সরকারি সুযোগ সুবিধা সহ মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ায় শুভেন্দুর দল ছাড়ার সম্ভবনা আরো প্রবল হয়ে উঠলো। শুভেন্দুর মন্ত্রিত্ব সহ সরকারি সব ছাড়ার সির্ধান্ত নেওয়ায় চরম সংকটে পড়তে চলেছে তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
গৃহপালিত পশুদের মৃতদেহ দাহ করতে বৈদ্যুতিক চুল্লি বসতে চলেছে কলকাতা সহ জেলায়।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- এবার থেকে গৃহপালিত পশুদের মৃতদেহ দাহ করার জন্য বৈদ্যুতিক চুল্লি বসতে চলেছে কলকাতা সহ রাজ্যের সবকটি জেলায়। প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এই চুল্লি বসাবে, রাজ্য অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড এর সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।। এই পরিকল্পনা সঠিকভাবে রূপায়িত হলে রাজ্যের কোথাও আর ভাগাড় থাকবে না। উল্লেখ্য […]
জিটিএ নির্বাচনের জন্য শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি।
কলকাতা, ১৩ মে:- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ নির্বাচনের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য দার্জিলিঙের জেলাশাসক তথা জিটিএ’র মুখ্যসচিব এস পুন্নমবলমকে জিটিএ’র নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনের ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনকে ওই ভোটের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলেও জুন মাসের তৃতীয় সপ্তাহে […]
কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে সরব লিভারপুলের ফুটবলাররা।
স্পোর্টস ডেস্ক ,২ মে:- কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। পুলিশি হেফাজতে জর্জকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে এবং ন্যায়-বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় এনফিল্ডে অনুশীলনের সময় প্রতিবাদ জানিয়েছে ফুটবল ক্লাব লিভারপুলের ফুটবলাররা। এক হাঁটু গেড়ে ওরা প্রতিবাদ জানিয়েছেন।ভার্জিল ভ্যান ডিজক, জেমস মিলনার, জো গোমেজ, অ্যান্ড্রু রবার্টসন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড প্রমুখ […]








