কলকাতা , ৬ এপ্রিল:-গত সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোন অফিসার তিন বছরের বেশি নিজস্ব পদে থাকবেন না। কিন্তু তৃতীয় দফা নির্বাচন চলাকালীন টনক নড়লো নির্বাচন কমিশনের। কলকাতা উত্তর ছটি বিধানসভা কেন্দ্র এবং কলকাতা দক্ষিণের দুটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার কে বদলি করল নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে ১৫৮ কলকাতা পোর্ট, ১৫৯ ভবানীপুর, ১৬৩ এন্টালী, ১৬৪ বেলেঘাটা, ১৬৬ শ্যামপুকুর, ১৬৮ কাশিপুর বেলগাছিয়া, ১৬৫ জোড়াসাঁকো, ১৬২ চৌরঙ্গী।এখন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ঘোষণা হওয়ার এতদিন পরও কেন কাদের সরানো হলো না। তবে কমিশন তাদের এই গাফিলতি কে মানতে নারাজ কমিশনের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কমিশনের।
Related Articles
পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম।
কলকাতা, ৮ মে:- পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরনিগম। চলবে নির্বীজকরণ ও টিকাকরণ। কলকাতা পুরনিগমের প্রত্যেকটি ওয়ার্ডে পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি হবে। এই কর্মসূচির উদ্বোধন হবে আগামী ১০ মে। এই কর্মসূচির উদ্বোধন হবে মঙ্গলবার দুপুর ১২ টায়। সেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও […]
ফের দুর্ঘটনা হাওড়ার দাসনগরে, দুই বাসের সংঘর্ষে জখম অনেক যাত্রী।
হাওড়া, ২২ আগস্ট:- ফের দুর্ঘটনা হাওড়ার দাসনগরে। গতকাল লরির চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আজ মঙ্গলবার ফের দুর্ঘটনা ঘটলো দাসনগর থানা এলাকায়। এদিন সকালে দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম বেশ কিছু যাত্রী। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে একটি বাস হাওড়া থেকে বাঁকড়ার দিকে […]
হুগলি জেলাশাসকের দপ্তরের পালিত হল ৭৬তম স্বাধীনতা দিবস।
হুগলি, ১৫ আগস্ট:- হুগলীর জেলাশাসক দপ্তরে পালিত হল ভারতবর্ষের ৭৬তম স্বাধীনতা দিবস। সোমবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি। জাতীয় পতাকা উত্তোলিত হতেই পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর ধ্বনিত হয়। জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যাক্তিরা। এদিন হুগলী জেলাবাসীর উদ্দেশ্যে ভাষন […]









