কলকাতা , ৫ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর আজ কলকাতা ও সঙ্গলগ্ন জেলার বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক করে। স্বাস্থ্য ভবনের ওই বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে ফের দ্রুত কভিড বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার পিপিইর মত সরঞ্জামের যোগান ঠিক রাখতে বলা হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর। করোনা রুখতে বেসরকারি হাসপাতালগুলিকে ফের আগের মতো পরিস্থিতির সঙ্গে তৈরি থাকতে বলেছে স্বাস্থ্যভবন। অন্যদিকে করোনা চিকিৎসায় নেওয়া অনেক বেসরকারি হাসপতাল করোনা পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ছেড়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে সরকার ফের সেগুলিকে করোনা চিকিৎসার জন্য নিতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করে করোনা একাধিক বিষয়ে নজর দিতে বলেছিলেন। ১০০ শতাংশ মাস্কের ব্যবহার, করোনা রোখার পরিকাঠামোয় উন্নতি ও সরকারি-বেসরকারি দুই হাসপাতালেই শয্যা বৃদ্ধির কথা বলেছেন তিনি।
Related Articles
সৌজন্যতার ছবি চুঁচুড়ায় , বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক অসিত মজুমদার।
সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে […]
অগস্টে চ্যাম্পিয়ন লিগ, খেলবে আটটি দল।
স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, […]
আরো ঐক্যবদ্ধ , কোন্নগরের লাল-হলুদ ঐক্য।
হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লালহলুদ ঐক্য। এদিনের রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, শিশির ঘোষ সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লালহলুদ ঐক্যের […]






