কলকাতা , ৫ এপ্রিল:- শহরের ভোটদাতাদের সচেতনতা বাড়াতে এবং তাদের ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন দুটি সুসজ্জিত ট্রাম পথে নামিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রাম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,যার একটি উত্তর কলকাতা এবং অন্যটি দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ট্রাম দুটিতে ইভিএম , ভি প্যাট সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে যাতে ভোটদাতারা সেগুলির সঙ্গে পরিচিত হতে পারেন। বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের সুবিধার্থে কমিশনের ব্যবস্থাপনার কথাও সেখানে তুলে ধরা হয়েছে। অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভোট দানের ওপরেও কমিশন তাদের প্রচারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
Related Articles
স্বাস্থ্য পরিকাঠামো গেলে সাজাতে ১৫৭ টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে রাজ্যে ১৫৭টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্ত ৫১৫ কোটি টাকা বরাদ্দ করে নতুন উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট, পুরনো স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ এবং সরঞ্জাম কেনার করা হবে বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে […]
নির্বাচনকে সামনে রেখে নতুন পোর্টাল চালু হলো রাজভবনে।
কলকাতা, ১৭ মার্চ:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজভবনে একটি নতুন পোর্টাল চালু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ এই নতুন পোর্টালের উদ্বোধন করেন। logsabha.rajbhavankolkata@gmail.com ঠিকানার ওই পোর্টালের মাধ্যমে রাজ্যের নাগরিকরা ভোট সংক্রান্ত বিষয় নিজেদের পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সমস্ত অভাব অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের […]
কন্যাশ্রী প্রকল্পপের স্বচ্ছতা আনতে এবার বাংলার শিক্ষা পোর্টাল এর মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য।
কলকাতা, ২৫ মে:- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে।। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা আবেদন করতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলার শিক্ষা পোর্টালে রাজ্যের […]









