হুগলি , ২ এপ্রিল:- ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে আজই প্রথম নির্বাচনী প্রচার শুরু করলেন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হুডখোলা গাড়িতে চেপে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে প্রার্থী। প্রার্থী ঘোষণার পরেই বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ শুরু হয়েছিল। সদ্য তৃণমূল থেকে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায়। প্রার্থী বদলের দাবিতে অনশনেও বসেছিল বিজেপি কর্মীরা। পরে নেতৃত্বের চাপে আন্দোলন তুললেও প্রার্থীর পাশে কতটা থাকবে এই নিয়ে সংশয় থাকছেই। এদিন সিঙ্গুরের ডাকাতকালী মন্দির থেকে শোভাযাত্রা সহকারে নসিবপুর হয়ে দিয়াড়া পর্যন্ত যায়। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য নির্বাচনে প্রতিদন্দীতা করছে। এবার দেখার ভুমিপুত্র বেচারাম মান্না একদা তার গুরুর পঞ্চমবারের বিজয়রথ থামাতে পারেন কিনা। তার জন্য আমাদের আগামী ২ রা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Related Articles
বিয়ের অনুষ্ঠানে বিধি শিথিল করতে মুখ্যমন্ত্রীকে ট্যুইট , ২৪ ঘন্টার মধ্যে সাড়া , শিরোনামে আম্রপালি !
সুদীপ দাস, ১৬ জানুয়ারি:- আগামি ২৪শে জানুয়ারি ব্যান্ডেল বনমসজিদ এলাকার আম্রপালির রায়ের বিয়ে বৈদ্যবাটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার শান্তনু দে-র সাথে। কর্মক্ষেত্র থেকেই বছর ৩১এর শান্তনুর সাথে প্রেমালাপ বছর ২৭এর আম্রপালির। আম্রপালির বাবা রঞ্জন রায় সরকারি কর্মী হলেও তাঁর অন্য পরিচয় তিনি একজন নাট্যকর্মী। মা অঞ্জনা রায় গৃহবধু। একমাত্র মেয়ের বিয়ে ঠিক হওয়ায় তাই গত বছর থেকেই […]
গার্ডেনরিচের ছায়া চুঁচুড়ায়।
হুগলি, ৩ এপ্রিল:- চুঁচুড়া খাদিনার মোড়ে গার্ডেন রিচের ছায়া। বহুতল তৈরীর জন্য জেসিবি নামিয়ে মাটি খোঁড়া চলছিল। গভীর গর্ত করে মাটি কাটায় দুই পাশে ধস। ফাটল দেখা দিয়েছে পাশের একটি দোতলা বাড়িতে।আতঙ্কিত বাসিন্দারা। ঘটনা স্থলে বিধায়ক, পুলিশ, পুরসভার প্রতিনিধিরা। নির্মানকর্মি প্রমোটারের লোকজন পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগণার প্রমোটার অনিমেষ দাস চুঁচুড়া খাদিনার […]
এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড।
কলকাতা , ২৯ জুলাই:- এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড। ঝাড়খণ্ডের জামতারা থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইহাটি বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ অভিযোগে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেই তদন্তে উঠে আসে জামতারা গ্যাংয়ের লিংক। সেই তথ্য ধরেই দুজনকে গ্রেপ্তার করেছিল […]








