হুগলি , ৩১ মার্চ:- ভোট প্রচারে সরগরম হুগলী জেলা। আজ ধনিয়াখালিতে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে উঠে তিনি একের পর এক তৃণমূলকে বিঁধতে শুরু করেন। তিনি বলেন এই নির্বাচন গরিবের মুখে হাসি ফোটানোর নির্বাচন। “সোনার বাংলা” করার নির্বাচন। ১ম দফার নির্বাচনে ৭৯% ভোট পরেছে। ভোট শান্তিপূর্নভাবেই হয়েছে। যার জেরে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাড্ডার কথায় রাজ্যে ১৩০ জন কর্মী মারা গেছেন। এ রাজ্যে কোন আইন নেই। জুটমিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ। তবে এদিন নাড্ডার বিশেষ বক্তব্য হলো ভবানীপুর ছেরে নন্দীগ্রামে গিয়ে কে ভোটে দাঁড়িয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়! এরপরই দর্শকদের দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন তাহলে কে বড়; শুভেন্দু না দিদি? দর্শকদের উত্তর টেনে নাড্ডার বক্তব্য শুভেন্দু বড়। নন্দীগ্রাম থেকে শুভেন্দুই জিতছে!
Related Articles
বিপদের দিনে বিধায়ককে পাশে পেয়ে খুশি চন্ডিতলার মানুষ।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার থাবায় ভূমিকম্পের মতো নড়ে গেছে গোটা বিশ্ব।এই করোনা থেকে রেহাই পাইনি আমাদের দেশ ও রাজ্যে। দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন। এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে । এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার । তার উদ্যোগে […]
চরিত্রের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন ট্যাক্সির যাত্রী।
হাওড়া , ১৫ জানুয়ারি: চরিত্র যাদব। পেশায় ট্যাক্সি চালক। তাঁর গাড়িতেই ব্যাগ ফেলে রেখে নেমে গিয়েছিলেন এক যাত্রী। ব্যাগের মধ্যে ছিল এটিএম কার্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র। ট্যাক্সিচালক চরিত্র নিজেই উদ্যোগ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যাগ ফিরিয়ে দিয়েছেন যাত্রীর কাছে। চরিত্রের চারিত্রিক সততার তারিফ করেছেন সেই যাত্রীও। ট্যাক্সি চালকের সততায় ট্যাক্সির যাত্রী ফেরত পেয়েছেন তাঁর […]
অমানবিক চুঁচুড়ার ভিআইপি জোন।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- বুধবার বেলা ১২টা। ঘটনাস্থল চুঁচুড়া আদালত ও পুলিশ লাইনের সামনে। রাস্তার পাশে শুয়ে জরাগ্রস্থ এক ব্যক্তি। বাম হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত পচন ধরেছে। সেখানে কিলবিল করছে পোঁকা। পাশ দিয়ে তখন চলে যাচ্ছে ব্যস্ত মানুষের দল। কেউ দেখছেই না। আবার কেউ দেখে নাকে রুমাল চাপা দিয়ে বেড়িয়ে পরছেন। সদর শহরের ভিআইপি […]





