হাওড়া , ৩১ মার্চ:- বুধবার বালিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে রোড শো’তে অংশ নিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। এদিন লিলুয়া সূর্যনগর থেকে লিলুয়া ব্রিজ পর্যন্ত ওই রোড শো’র আয়োজন করা হয়। অভিনেত্রী সাংসদকে দেখতে এদিন রাস্তার দু’পাশে মানুষের ভীড় ছিল নজর কাড়ার মতো। লিলুয়া সূর্যনগর এসবিআই ব্যাঙ্ক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন প্রচার হয়। মিমি চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,”প্রতিদিনই প্রচারে যাচ্ছি। মানুষের ভালোবাসা, অভিনন্দন, আগ্রহ দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যেও মানুষের ঢ্ল নামছে প্রতিটি জায়গায়। মানুষ নিশ্চয়ই দিদির পাশে ছিলেন। আগামী দিনেও থাকবেন।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী কে বারমুডা পরার নিদান দিয়ে যেভাবে বিতর্কে জড়িয়েছেন তা নিয়ে এদিন প্রশ্ন করা হলে মিমি চক্রবর্তী বলেন, “আমি একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে দাঁড়াতে পারি।” বাকি আর কিছু বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে চাননি।
Related Articles
ডেঙ্গুতে গতকালই মারা গেছে এক শিশু, পথে নামলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক।
হাওড়া , ১০ নভেম্বর:- ডেঙ্গু সচেতনতায় পথে ইতিমধ্যেই কলকাতার রাজপথে নেমেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার পথে নামলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। গতকাল পিলখানায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যুর ঘটনার পর আজ বৃহস্পতিবার ওই এলাকায় পরিদর্শনে যান। গতকালই ডেঙ্গুতে মৃত্যু হয় হাওড়ার গোলাবাড়ির পিলখানা সেকেন্ড বাই লেন এলাকার নয় বছরের শিশু জিসান রাজার। […]
দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে দুর্ঘটনা এড়াতে বিশেষ ভাবনা।
হাওড়া, ২৮ আগস্ট:- কয়েকদিন আগেই গত ১০ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে। ওইদিন সকালে অফিস টাইমে টোলপ্লাজা পেরিয়ে বিদ্যাসাগর সেতুর উপর কাজিপাড়ার কাছে দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তাঁর এক সঙ্গী। বাসের রেষারেষির কারণেই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। টোলপ্লাজার কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে এবার […]
লকডাউন কে উপেক্ষা , মালদায় গ্রেফতার ১৪।
মালদা,৩০ এপ্রিল:- একদিকে গ্রীন জোন থেকে অরেঞ্জ জোন এ পরিণত হয়েছে মালদা জেলা এর ফলে জেলা পুলিশের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে লকডাউন কে সঠিকভাবে রূপায়িত করতে। এই উদ্দেশ্যেই আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ তুলসিহাটা এলাকায় নাকা চেকিং শুরু করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল গামি ৮১ নম্বর […]







