হুগলি,১৯ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে সবেতন ছুটি দিতে হবে। এই নির্দেশ জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশ মানছে না বেশীরভাগ জুট মিল কর্তৃপক্ষ। তাই বেতনের দাবীতে এবারে ১২ঘন্টার প্রতীকি অনশনে বসলো জুটমিল শ্রমিকরা। BCMU, AITUC, TUCC, INTUC সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা এই অনশন কর্মসূচীতে সামিল হলো বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিকরা। প্রতীকি এই অনশনে এদিন কারখানার শ্রমিকরা কারখানা গেটের সামনে অনশনে বসে। পরে পুলিশি বাঁধায় পাশেই ইউনিয়ন অফিসে গিয়ে তাঁরা অনশন পালন করছেন।
Related Articles
ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতের ১১ দিনের পুলিশ হেফাজত, এদিন ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি।
হওড়া, ২১ জুলাই:- হাওড়ায় ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। অন্যদিকে, এদিনই গজানন্দ বস্তির ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি। বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনায় চোলাই মদের ঠেকের মালিক প্রতাপ কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই তাকে প্রথমে আটক করেছিল পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে […]
আপাতত খুলছে না তারাপীঠ মন্দির , অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনেই খুলছে জয়রামবাটির মূল দরজা।
সোজাসাপটা ডেস্ক , ১৪ জুন:- করোনার থাবায় থরহরি কম্প সারাবিশ্ব । সমস্ত কিছু শব্দ হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আবার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। কাজ কর্মও শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশের দেবালয় গুলিও খুলতে শুরু করেছে,যা এতদিন বন্ধ ছিলো এই মরণব্যাধির কারণে। ইতিমধ্য দক্ষিণেশ্বরের মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে […]
বাকরার ঘটনা তৃনমূলের কোনো আন্দোলন নয় এটা মানুষের ক্ষোভ- অরূপ রায়
হাওড়া, ২২ মার্চ:- রবিবার হাওড়ার বাঁকড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলাকালীন গন্ডগোলের ঘটনা সম্পর্কে সোমবার হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি ( রাজীব ) ভুলে গেছেন যে এর আগে দু’বার তিনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকেই। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই মানুষের ভোট পেয়েছিলেন। আজকে হঠাৎই কর্মীদের ঠকিয়ে বিশ্বাসঘাতকতা […]









