কলকাতা , ২০ সেপ্টেম্বর:- গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামীকাল থেকে শুরু হতে চলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলার আধিকারিকদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৯ শে সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী দুই দিনের সফরে উত্তরবঙ্গ যাবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে।
Related Articles
পেট্রোল , ডিজেলের মূল্যবৃদ্ধি স্বত্বেও রাজপথে নেমেছে সরকারি বাস , দাবি পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ৩ জুলাই:- ডিজেল, পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্যেও সরকারি বাস পথে নেমেছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কোলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্র এভাবে জ্বালানির দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে গোটা দেশকে সংকটের মুখে ফেলেছে। এদিকে, পয়লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী […]
বিধাসভায় পিএসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলেও , অনুপস্থিত চেয়ারম্যান ও বিরোধী সদস্যরা।
কলকাতা , ৩০ জুলাই:- চেয়ারম্যান এবং বিরোধী সদস্যদের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভায় আজ নতুন পাবলিক একাউন্টস কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মুকুল রায় অনুপস্থিত থাকায় ওই বৈঠকে পৌরহিত্য করেন তৃণমূল বিধায়ক তাপস রায়।নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডল এর মত তৃণমূল কংগ্রেস সদস্যরা ওই বৈঠকে […]
তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার বাইক মিছিল সহ পদযাত্রা।
সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সুরেশ সাউ এর নেতৃত্বে আজ ৭ টি বিধানসভাতেই সকাল থেকেই চললো বাইক মিছিল সহ পদযাত্রা। যার মধ্যে বাদ পড়লো না চুঁচুড়া বিধানসভাও এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পিপুলপাঁতি মোরে দুপুর ৩টে নাগাত একটি পদযাত্রা শুরু হয় যা ঘড়ির মোর পর্যন্ত […]








