হাওড়া , ২৮ মার্চ:- দোল পূর্ণিমার সকালে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার করেন। রবিবার সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। মন্দিরে পুজো দেন। বনবিহারী বসু রোড সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। তিনি জনসংযোগের পাশাপাশি সকলকে দোল ও হোলির শুভেচ্ছা জানান। সঞ্জয় সিং বলেন, আগামী ২মে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর উপর কেউ বিশ্বাস রাখতে পারছেন না। উনিও ভাইপো ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছেন না। তাই আজকে ওনার পার্টি ছেড়ে মন্ত্রী, নেতা, কর্মীরা ভাজপাতে যোগ দিচ্ছেন। এবার বাংলায় পরিবর্তন হবে। ভাজপার সরকার প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে, এদিন দোলের সকালে বালির সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর পায়ে হেঁটে এলাকায় প্রচার করেন। মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করেন। পাশাপাশি, এদিন দোলের সকালে বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াও ভোটের প্রচার করেন। হুডখোলা জিপে প্রচার করেন তিনি।
Related Articles
মিড ডে মিলের চালে পোকা, স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের।
হুগলি, ৮ জানুয়ারি:- মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। অভিবাকরা দেখতে পেয়েই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার সদ্দার পাড়া অঙ্গনয়ারী কেন্দ্রের। অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলে তাদের সন্তানদের যখন স্কুলে দিতে আসেন তখন তাদের নজরে পড়ে রান্নাঘরে। যে চাল রান্নার জন্য বার করা হচ্ছিল তাতে থিক থিক করছে পোকা। এক […]
সারা দেশজুড়ে শুরু হলো ষাটোর্দ্ধ মানুষের করোনা টিকাকরন কর্মসুচী।
হুগলী , ১ মার্চ:- সোমবার থেকে সারা দেশজুড়ে শুরু হলো ষাটোর্দ্ধ মানুষের করোনা টিকাকরন কর্মসুচী। এদিন হুগলী জেলার চুঁচুড়া সদর হাসপাতাল সহ আরামবাগ, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ২য় পর্যায়ের এই টিকাকরন কর্মসুচী শুরু হলো। ১ম পর্যায়ে মূলতঃ স্বাস্থ্যকর্মী সহ সরকারী কর্মীদের টিকা দেওয়া হয়। ১ম পর্যায়ের পর ২য় পর্যায়েও কোভ্যাক্সিন দেওয়া হয়। বিগত দিনে […]
রবিবাসরীয় প্রচারে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন।
হাওড়া, ৩ মার্চ:- রবিবাসরীয় সকালে প্রথম দিনের প্রচারে বেরিয়ে জনসংযোগ সারলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। এদিন তিনি কালীবাবুর বাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। এরপর যান হেম চক্রবর্তী লেনের ইচ্ছাময়ী মাতার মন্দিরেও। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাওড়ায় নবান্ন অবস্থিত হওয়া সত্বেও হাওড়া এখনো বঞ্চিত অবহেলিত। হাওড়ার উন্নয়নই আমাদের পাখির […]





