হাওড়া , ২৮ মার্চ:- এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে। সন্তোষ প্রধান নামের ওই যুবক আজ জলে ডুবে যায়। তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ ওঠে।এরপর চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করলে উত্তেজনা ছড়ায়।এলাকার প্রায় শ’খানেক মানুষ জড়ো হয় হাসপাতালে। বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার বিশাল পুলিশবাহিনী।বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। মৃত যুবকের পরিবারের লোকজন জানান মালিপাঁচঘড়া থানা এলাকার তিন নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকার বাসিন্দা সন্তোষ প্রধান এদিন বন্ধুদের সঙ্গে দোল খেলছিল।এরপর এলাকারই একটি পুকুরে একসঙ্গে সবাই স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সন্তোষ। সে সাঁতার জানত না। তাকে উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও হাসপাতাল ওই অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত অবস্থায় ওই যুবককে নিয়ে আসা হয়েছিল।
Related Articles
পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুটমিল, প্রায় ৪৫০ জন শ্রমিক কর্মহীন।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- পুজোর মুখেই বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখিয়েই মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তাঁরা। মালিকপক্ষ মিল বন্ধ […]
ডানমাইয়া আর রফিক কে জানুয়ারি তে ইস্টবেঙ্গল এ নেওয়ার সম্ভবনা।
অঞ্জন চট্টোপাধ্যায়,২০ডিসেম্বর:- ডানমাইয়া আর রফিক কে জানুয়ারি তে ইস্টবেঙ্গল এ নেওয়ার সম্ভবনা। ডার্বি হতে পারে ১৯ জানুয়ারী ফেডারেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে দুই প্রধান কে । তার আগে খুশির ঝলক ইস্ট বেঙ্গল । তাঁদের ডানমাইয়া রালতে ও মোহাম্মদ রফিক কে নেওয়ার সম্ভবনা ইস্ট বেঙ্গল এ। গোল করার লোক আর মিডফিল্ড এই দুটো বিভাগ এ ইস্টবেঙ্গল […]
বিধানসভা চলাকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রীর ঘরে আগুন।
কলকাতা, ৬ জুলাই:- আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে অধিবেশন চলাকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের ঘরের এসিতে আগুন লাগলে আতঙ্ক তৈরি হয়। যদিও মন্ত্রী সেই সময়ে ঘরে ছিলেন না। দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিট থেকে আগুন বলে জানা গিয়েছে। Post Views: 356









