হাওড়া , ২৮ মার্চ:- দোল পূর্ণিমার সকালে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার করেন। রবিবার সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। মন্দিরে পুজো দেন। বনবিহারী বসু রোড সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। তিনি জনসংযোগের পাশাপাশি সকলকে দোল ও হোলির শুভেচ্ছা জানান। সঞ্জয় সিং বলেন, আগামী ২মে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর উপর কেউ বিশ্বাস রাখতে পারছেন না। উনিও ভাইপো ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছেন না। তাই আজকে ওনার পার্টি ছেড়ে মন্ত্রী, নেতা, কর্মীরা ভাজপাতে যোগ দিচ্ছেন। এবার বাংলায় পরিবর্তন হবে। ভাজপার সরকার প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে, এদিন দোলের সকালে বালির সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর পায়ে হেঁটে এলাকায় প্রচার করেন। মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করেন। পাশাপাশি, এদিন দোলের সকালে বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াও ভোটের প্রচার করেন। হুডখোলা জিপে প্রচার করেন তিনি।
Related Articles
পড়ুয়াদের অসন্তোষের জেরে , উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মহূয়া দাসকে তলব নবান্নে।
কলকাতা, ২৪ জুলাই:- উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষ পড়ুয়াদের মধ্যে। উত্তর থেকে দক্ষিণ ফলাফলের অসন্তোষের কারণে বহু জায়গায় বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে ছাত্র ছাত্রীদের। এ নিয়েই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মহূয়া দাসকে তলব নবান্নে। মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে চলছে বৈঠক।উপস্হিত রয়েছেন শিক্ষা সচিব মনীশ জৈন,সূত্র খবর রয়েছেন সরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজি। […]
বেলদায় দিলীপ ঘোষের স্টেশন পরিদর্শন ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি!
পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর:- দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ ঘিরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়।প্রাতঃভ্রমণে বেরনোর পর দিলীপ ঘোষকে ঘিরে চোর স্লোগান ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশন, নন্দ মার্কেট সহ একাধিক জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নারায়ণগড় বিধানসভা […]
র্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে চুঁচুড়ায় মহা মিছিল এসএফআইয়ের।
হুগলি, ১০ অক্টোবর:- র্যাগিং মুক্ত ক্যাম্পাস, অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন ও বন্ধ হয়ে যাওয়া স্কুল খোলার দাবিতে মহামিছিলের পর এসএফআই এর সমাবেশ অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। মঙ্গলবার এসএফআই হুগলি জেলা কমিটির ডাকে চুঁচুড়া স্টেশন থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে চুঁচুড়া ঘড়ির মোড়ে সমাবেশ হয়। এদিন মিছিলে নেতৃত্বে ছিলেন, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ […]










