হুগলি , ২৮ মার্চ:- এবারে বিজেপির একটা তুমুল হাওয়া বইছে সারা রাজ্য জুড়ে। ভোটে তার প্রভাব অবশ্যই পড়বে। উত্তরপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল কথা প্রসঙ্গে জানালেন মানুষ বিজেপিকে ক্ষমতায় আনার জন্য মুখিয়ে রয়েছেন। এমনকি আমাদের এই জেলাতেও ১৮ টি আসনের প্রত্যেকটিতে বিজেপি প্রার্থীরা বিজয়ী হবে। ভোটের আর ১৪ দিন বাকি। ইতিমধ্য তিনি হলফনামা দিয়ে তার প্রার্থীপদের মনোনয়ন পত্র জমা করেছেন। তার পর থেকেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী প্রবীর ঘোষাল উত্তরপাড়া কোন্নগরের অলিগলি চলে চষে ফেলছেন। প্রত্যেকটি জায়গায় গিয়ে ভোটারদের কাছে নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি সারা দেশের মানুষের জন্য নিয়েছেন সেগুলি তিনি বুঝিয়ে বলছেন মানুষের কাছে। বিপুল সাড়াও পাচ্ছেন তাদের কাছ থেকে। সব মিলিয়ে যেভাবে এই কেন্দ্রে বিজেপির পক্ষে বিপুল সাড়া পড়েছে তাতে জয়ের স্থির নিশ্চিত প্রার্থী প্রবীর বাবু।
Related Articles
করোনার কোপে এবছরেও বন্ধ থাকছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল।
কলকাতা, ৫ অক্টোবর:- করোনার কোপে গতবছরের পর এবছর বন্ধ থাকছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। রেড রোডে ওই বর্ণময় দুর্গা প্রতিমা নিরঞ্জনের মেগা শোভাযাত্রা থেকে এ বছরও বঞ্চিত থাকতে হচ্ছে রাজ্যের মানুষকে। দুর্গাপুজোর মণ্ডপের কাছাকাছি কোনও মেলাও করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার করোনা আবহে দূর্গা পূজার আয়োজন করা নিয়ে গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য […]
ফাঁকা মাঠে আইপিএল হতে পারে না, বার্তা ক্রিকেট ঈশ্বরের ।
স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- ফাঁকা মাঠে খেলে লাভ কী ক্রিকেটাদের! ফাঁকা মাঠে আইপিএল আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুললেন শচীন তেন্ডুলকর। লিটিল মাস্টার বলেন, মাঠে যেন অন্তত ২৫ শতাংশ দর্শক এনে ম্যাচ করানো হয়। কারণ একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলে ক্রিকেটাররা এনার্জি পাবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ইঙ্গিত দিয়েছে, এবারের বিশ্বকাপে ২৫ শতাংশ দর্শক […]
করোণা সংক্রমণ এড়াতে লকডাউনে কড়াকড়ি করতেই বুধবার থেকে লাঠিহাতে ময়দানে নামলো ইংরেজ বাজার থানার পুলিশ
ইংরেজবাজার, ৮ জুলাই:- লকডাউন অমান্যকারীদের লাঠিপেটা করা হয়েছে। অবাঞ্ছিত ভাবে নির্দিষ্ট সময়ের বাইরে দোকান খুলে রাখার ক্ষেত্রেও করা আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন সকাল থেকেই কমব্যাট ফোর্স নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের বিভিন্ন বাজার এবং জনবহুল এলাকায় অভিযান শুরু করে। একইভাবে পুরাতন মালদা পুরসভা এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। মাক্সবিহীন মানুষদের রাস্তায় দেখলেই […]









