হুগলি , ২৮ মার্চ:- রং উৎসবে ভোটের রং ছড়ালেন একাধিক প্রার্থী। রবিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শংকর বসু রিষড়া এলাকায় জনসংযোগ সারেন। এদিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। পথ চলতি রং খেলারত শিশুদের সাথে কুশল বিনিময় করেন। বাঙালীর দোলের দিন বাঙালীর সাথে এভাবেই ভোট প্রচার সারলেন কবির শঙ্কর বসু। অন্যদিকে একইভাবে এদিন চাঁপদানী বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং প্রচার করলেন চাঁপদানীতে। দোলের দিন সকাল সকাল বাড়ি বাড়ি প্রচারে বের হন দিলীপ সিং। বেশকিছু জায়গায় সাধারনের মন রাখতে আবীর রংঙে নিজেকে রাঙিয়ে তোলেন দিলীপবাবু।
Related Articles
নার্সিংহোমে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের।
হাওড়া , ২২ আগস্ট:- নার্সিংহোমে এক চিকিৎসকের বিরুদ্ধে এবার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও মারধরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নার্সিংহোমে । যদিও অভিযোগ অস্বীকার ওই চিকিৎসকের পাল্টা যুক্তি নার্সিংহোমে কর্তৃপক্ষই জোর করে তার জিনিসপত্র আটকে রেখেছে। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ওই চিকিৎসককে তাঁর […]
এবার কান চলচ্চিত্র উৎসবে বাঙালি পরিচালকের ছবি।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- করোনা আক্রান্ত বিষণ্ণ সময়ে মন ভাল করা খবর দিলেন দমদম ক্যানটনমেন্টের ছেলে প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর প্রথম ছবি কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্মস’-এর ‘গোজ টু কানস’ সেকশনে সারা বিশ্ব থেকে ২০টি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ প্রোজেক্টর মধ্যে নির্বাচিত হয়েছে। আগামী তিন চারমাসে যে ছবিগুলো তৈরি হয়ে যাবে। সেখানে একমাত্র বাংলা ছবি হিসেবে […]
ঘূর্ণিঝড় সতর্কতায় হাওড়া ও শিয়ালদা রেলের দুই ডিভিশনেই সব রকমের ব্যাবস্থা গ্রহণ।
কলকাতা , ২২ মে:- ঘূর্ণিঝড় সতর্কতায় রেলের শিয়ালদা এবং হাওড়া ডিভিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোসি বিভাগীয় আধিকারিক দুই ডিভিশনের ডি আর এমদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। ঝড়ের তান্ডব থেকে রেল হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে আপৎকালীন ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে চিকিৎসায় যেন কোনো […]








