মেদিনীপুর, ২৭ মার্চ:- মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শহরের চার্চ স্কুলে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপিকে ভোট দেওয়ার জন্য এক মহিলা প্রথম থেকেই ভোটারদের প্রভাবিত করেছিলেন, তাই তারা বুথের মধ্যে ঢুকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানায়। অপরদিকে বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের বহিরাগতরা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বুকের মধ্যে চলে আসে। বুথের মধ্যে এসে ভোটারদের প্রভাবিত করতে থাকে।দুই রাজনৈতিক দল যখন একে অপরের দিকে অভিযোগ মিথ্যা অভিযোগের আঙুল তুলছে তখন উল্টো দিকে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন।
Related Articles
স্টোকসকে বাদ দিয়েই দল সাজাতে হবে রাজস্থান রয়্যালসকে !
স্পোর্টস ডেস্ক , ৭ সেপ্টেম্বর:- আইপিএল-এর শুরু থেকে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বেন স্টোকসের সার্ভিস পাবে না রাজস্থান রয়্যালস। কারণ অসুস্থ বাবাকে দেখতে নিউজিল্যান্ড উড়ে যান তিনি। বাবা জেড স্টোকস ব্রেন ক্যানসারে আক্রান্ত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই ইংল্যান্ড ছাড়েন তিনি। নিউ জিল্যান্ডের কোয়ারেন্টিন নিয়ম অনুযায়ী সবেমাত্র ১৪ দিনের আইসোলেশন পর্ব মিটেছে বেন স্টোকসের। এবার ক্রাইস্টচার্চে […]
একঘরে পরিবার, আশ্বাস পঞ্চায়েতের।
হাওড়া, ২৯ নভেম্বর:- দাবি ছিল পঞ্চায়েতের তৈরি পাকা রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা। অভিযোগ, দাবিমতো সেই টাকা না দেওয়ায় কার্যত ‘একঘরে’ করে দেওয়া হয়েছে একটি পরিবারকে। এমনকি, বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে ঘরে ঢোকা বেরনোর রাস্তা। শুক্রবার মিডিয়ায় এই খবর প্রচারে আসতেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার মহিয়াড়ী ২নং পঞ্চায়েতের প্রসস্থ সর্দারপাড়ায়। অভিযোগ, এলাকার […]
হঠাৎ পরিদর্শনে গিয়ে বেআইনিভাবে রাখা মোটর বাইক আটক করলো পুলিশ।
হুগলি,২ মার্চ:- চুঁচুড়া স্টেশনের সামনে স্টেশন রোড জ্যাম থাকার কথা নতুন নয়। অত্যন্ত গুরুত্ত্বপূর্ন এই রাস্তার পাশে মূলতঃ মটোর বাইক দাঁড়িয়ে থাকার ফলে নিত্যদিন যানজটের সৃষ্টি হয়। যার ফলে এই রাস্তাটুকুনি পেরোতে নাভিশ্বাস ওঠে রেলযাত্রী থেকে পথচলতি মানুষদের। এবারে সেখানে হঠাৎ পরিদর্শনে গিয়ে বেআইনিভাবে রাখা সেইসমস্ত মটোর বাইক আটক করলো পুলিশ। নেতৃত্তে ছিলেন চন্দননগর পুলিশ […]







