হাওড়া , ২৪ মার্চ:-বাইরে থেকে লোক এনে ডোমজুড় কেন্দ্রে গুন্ডামি করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। বুধবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন। এদিন সকালে সাঁপুইপাড়া নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কল্যাণ। পূর্ব আনন্দনগর এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড় কেন্দ্রের মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ জানান, এলাকার মানুষ গাদ্দারকে উপযুক্ত জবাব দেবেন বিপুল ভোটে পরাজিত করে। কল্যাণ ঘোষ বলেন, বাইরে থেকে লোক এনে গুন্ডামি করে এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব। নির্বাচন কমিশনকে এ বিষয়ে অভিযোগ জানানো হচ্ছে। এদিন কল্যাণ ঘোষ বর্ণাঢ্য র্যালি করে ঢাক ঢোল বাজিয়ে প্রচার করেন।
Related Articles
স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে মিড-ডে-মিল পরিষেবা।
কলকাতা, ১৬ জুন:- বর্ধিত গরমের ছুটি চলাকালীন স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল পরিষেবা চালু থাকবে। আগামী ২০ জুন থেকে ২৫ জুন (বর্ধিত গরমের ছুটি) পর্যন্ত প্রত্যেক দিনই ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয় পাবে মিড ডে মিল।এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। পরিবর্তে তাদের অভিভাবক বা বাবা-মা এরা এসে নিয়ে যেতে পারবে মিড ডে মিল। মঙ্গলবার […]
মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।
খানাকুল, ৩১ জানুয়ারি:- মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্য খানাকুলে মর্মান্তিক ঘটনা হুগলি জেলার খানাকুল। এবার মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। যদিও পুলিশ এই ঘটনায় ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে। মৃত মহিলার নাম ছবিতা পাত্র। বাড়ি খানাকুলের দাসপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, মদ্যপ […]
লিলুয়ার আইসক্রিম কারখানায় ভয়াবহ আগুন।
হাওড়া, ২৪ মে:- বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ লিলুয়ার অগ্রসেন স্ট্রীট এর একটি আইসক্রিম কারখানায় হঠাৎই আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সমস্ত গোটা কারখানায় গ্রাস করে নেয় ওই আগুন। দমকলের তিনটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও পুরোপুরি আগুন নেভেনি। শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। […]









