হুগলি , ২২ মার্চ:- সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলে শ্রীরামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রীরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু। তিনি অভিযোগ করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ভয় পেয়ে পুলিশকে কাজে লাগিয়ে তার প্রচারে বাধার সৃষ্টি করছে। আজ অকালে পিয়ারাপুর এলাকায় প্রচার চলাকালীন পুলিশি বাধায় থমকে যায় তার প্রচার, বলা হয় তৃণমূলের কার্যালয়ের সামনে কোনো স্লোগান দেওয়া যাবে না। পাশাপাশি প্রচারের অনুমতিও দেখতে চায়। তিনি বলেন বাড়ি বাড়ি জনসংযোগের ক্ষেত্রে অনুমতি লাগে না। বিষয় টি পুলিশ কমিশনারের নজরে আনায় তারা আস্বস্ত করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেবেন। সুরাহা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন তারা।
Related Articles
যতদিন রক্ত থাকবে ততোদিন আমরা কেউ বাংলা, হিন্দু -মুসলমান ভাগ হতে দেব না।
কলকাতা,২৪ ডিসেম্বর:- আমাদের মধ্যে যতদিন রক্ত থাকবে ততোদিন আমরা কেউ বাংলা, হিন্দু মুসলমান ভাগ হতে দেব না। আমরা মানুষের মধ্যে কোন ভাগ হতে দেব না।মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিধান সরণীতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে পদযাত্রার সূচনায় মমতার হুঁশিয়ারি, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। এই বাংলার মাটিতে কেউ যদি মনে করে এখানে শুধু বিজেপি […]
শিবপুর আইআইইএসটি’তে র্যাগিং নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান অভিযোগ ভুয়ো।
হাওড়া,১ ফেব্রুয়ারি:- শিবপুর আইআইইএসটি’র প্রথম বর্ষের এক ছাত্রী মেল মারফত র্যাগিংয়ের অভিযোগ জানিয়েছেন। যদিও তিনি এখনও পর্যন্ত এই ঘটনায় নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ জানাননি। এমনকি ওই ছাত্রী নিজের পরিচয় পর্যন্ত গোপন রেখেছেন। আদৌ এই খবর সঠিক কিনা, নাকি কেউ বা কারাও কোনও উদ্দেশ্যে এমন অভিযোগ এনেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা […]
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আজ থেকেই দূরের জেলার কর্মীদের ঢল নেমেছে হাওড়ায়।
হাওড়া, ১৯ জুলাই:- একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল যুব কংগ্রেসের শহীদ সমাবেশে যোগ দিতে আজ মঙ্গলবার থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উত্তরবঙ্গের দূর-দূরান্তের জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেছেন। আজ সকালে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ট্রেন পথে হাওড়া স্টেশনে এসে পৌঁছান। এখান থেকে তাঁরা বাসে করে রওনা দেন সল্টলেকের করুণাময়ী […]







