ব্যারাকপুর , ২০ মার্চ:- শনিবার সাত সকালেই ছেলের হয়ে নির্বাচনী প্রচারে পথে নামলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি প্রথমে কাঁকিনাড়ার ফলাহারী মন্দিরে পুজো দিয়ে ভাটপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী পবন কুমার সিংয়ের সমর্থনে ৯ নম্বর ওয়ার্ড জুড়ে প্রচার সারলেন। এদিন তিনি,পুত্র পবনের হয়ে প্রচারে অংশ নিয়ে ৯ নম্বর ওয়ার্ডের পথ চলতি মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার চলাকালীন স্থানীয় মহিলদের এগিয়ে এসে সাংসদ ও তার পুত্র পবন সিংকে গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। এদিনের নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সারা মিলেছে বলে সাংসদ দাবি করলেন। এদিন প্রচার শেষে সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের বলেন,ভাটপাড়া মাটি শক্ত ঘাঁটি। এই মাটিকে স্বয়ং মমতা বন্দোপাধ্যায়ই ভাঙতে পারল না। উনার চ্যালা-চামুন্ডারা ভাটপাড়ায় কি করবেন। এদিন সাংসদ জোর গলায় দাবী করেন,ব্যারাকপুর মহকুমার সাতটার মধ্যে সাতটাতেই বিজেপি জয়ী হবে। গত শুক্রবার নতুনগ্রামে বিজেপির দেওয়াল লিখনে তৃণমূলী হামলার অভিযো উঠেছিল। এ প্রসঙ্গে সাংসদ বলেন,বিষয়টি শুনেছি। এব্যাপারে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাদেরকেই ব্যাবস্থা নিতে হবে বলে তিনি হুশিয়ারি দেন।
Related Articles
ইস্টবেঙ্গলের নতুন কোচ আলেয়ান্দ্রোর সহকারী মারিও রিভেরা।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- চূড়ান্ত হল ইস্টবেঙ্গলের কোচের নাম ৷ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন মারিও রিবেরা। 31 মে পর্যন্ত দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি ।আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার শহর ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে নতুন কোচের নাম ঘোষণা করা হয়। প্রো-লাইসেন্স ডিগ্রিপ্রাপ্ত মারিও রিবেরা কামপেসিনো গত মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সহকারী […]
অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত এসটিএফ, পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি।
হাওড়া , ২৪ নভেম্বর:- চারজনকে খুন করে পালিয়ে আসা অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো বিহার এসটিএফের পুলিশ কর্মী। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করার চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় বিহারের কুখ্যাত অপরাধী নবীন কুমার ঝা। বিহারের একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয় মোট চারজন। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে […]
আমফানের দুর্নীতি নিয়ে সরব তৃণমূলের জেলাপরিষদ সদস্যার বাড়িতে হামলা দলীয় কর্মীদেরই।
হুগলি , ১৩ জুন:- দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হওয়ায় তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদের 28 নং Z.P সদস্যা সম্পা দাসের বাড়িতে হামলার অভিযোগ তৃনমূলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, আমফানের ঝড়ের দাপটে হরিপাল গ্রামীণ হাসপাতালে বেশ কিছু গাছ ভেঙে পড়েছিল। আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের মদতে গাছ বিনা টেন্ডারে বিক্রি হওয়ায় আশঙ্কায় জেলাশাসক কে জানতে চেয়েছিল। […]







