হুগলি , ২০ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী রজত ব্যানার্জীর সমর্থনে এদিন কোন্নগরের নবগ্রাম এলাকায় প্রচার সারলেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন কোন্নগরের নবগ্রামে বাম প্রার্থীর সমর্থনে শোভাযাত্রা করে সিপিএম দলের নেতা কর্মীরা। আর প্রার্থীর সমর্থনে বাম কর্মী সমর্থকদের সাথে পায়ে হেটে প্রচার সারেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোন্নগরে এসে শ্রীলেখা মিত্র জানান এবারের ভোটে দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে নেবে পড়েছে কিন্তু মানুষ এটা বোঝে যে তাদের কাজ শুটিং করা। তারা মানুষের সমস্যার কথা বুঝবেন না। তাই সংযুক্ত মোর্চার তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার আহ্বান জানান অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
Related Articles
করোনা ও আমফান জোড়া বিপর্যয়ের জের। হাওড়ায় নিকাশি নালা পরিষ্কারের কাজে এবার বিলম্ব।
হাওড়া , ১৪ জুন:- একে করোনা, তার উপর দোসর এবার আমফানের তান্ডব। এরফলে এবছর বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ শেষ করা যায়নি হাওড়ায়। এবার গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চালু হয় লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিকাশি নর্দমা সাফাইয়ের কাজে যুক্ত ঠিকাদাররা শ্রমিক না পাওয়ার কারণে কাজ বন্ধ ছিল। […]
আয় বাড়াতে বন্ধ থাকা চল্লিশটি রুটে ফের বাস চালাবে এন বি এস টি সি।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তারজন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক […]
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে উত্তরবঙ্গের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবে সরকার।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে উত্তরবঙ্গের শিল্প মহলের সঙ্গে আলাদা করে বৈঠকে বসছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের ছয় জেলার শিল্প ও বণিক মহলের সঙ্গে আলোচনা করে সেখানকার বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী উত্তরকন্যায় উত্তরবঙ্গের শিল্পপতি ও বণিক সভাগুলির সঙ্গে বৈঠকে বসছেন। […]








