কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যের চারটি কেন্দ্রে দলীয় প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস। নদীয়ার কল্যাণী, উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং আমডাঙ্গা, এবং বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। আজ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কল্যাণীতে প্রার্থী করা হয়েছে অনিরুদ্ধ বিশ্বাসকে। আগে কল্যাণী বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল রমেন্দ্রনাথ বিশ্বাসকে। অশোকনগর বিধানসভা কেন্দ্রে ধীমান রায়ের বদলে নারায়ন গোস্বামী, আমডাঙায় মুস্তাক মোর্তাজার বদলে রফিকুর রহমান এবং দুবরাজপুরে অসীমা ধীবরের বদলে দেবব্রত সাহাকে প্রার্থী করা হয়েছে।
Related Articles
পুর প্রশাসনিক বৈঠকে তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রীর।হুগলির প্রতিনিধিরা শুনলেন ভার্চুয়াল মাধ্যমে।
হুগলি, ২৪ জুন:- লোকসভা নির্বাচন মেটার পর পুর পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে।লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় প্রায় সত্তরটি পুরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল তৃনমূল। এর আগে সরকারি জমি বেদখল নিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।আজ নবান্নে পুরসভা ও কর্পোরেশনের চেয়ারম্যান মেয়রদের প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।ছিলেন প্রশাসনের কর্তারা। সেই বৈঠকে নজির বিহীন ভাবে পুর প্রতিনিধি […]
নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা।
কলকাতা , ৯ জানুয়ারি:- নতুন বছরে রাজ্য সরকারি কর্মীরা তিন শতাংশ হারে বাড়তি মহার্ঘ ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার নবান্নে অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে নতুন বেতনা হার কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে। এর ফলে রাজ্য সরকারের পদস্থ […]
হাওড়ায় বিজেপি প্রার্থীর ভোট প্রচারে অভিনেতা সাংসদ রবি কৃষাণ।
হাওড়া , ৩০ মার্চ:- মঙ্গলবার উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে প্রচারে আসেন ভোজপুরি অভিনেতা তথা বিজেপির গোরখপুরের সাংসদ রবি কৃষাণ। উত্তর হাওড়ায় ঘুসুড়ি ধামে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে হুডখোলা জিপে করে প্রার্থীকে নিয়ে প্রচার হয়। ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য মিছিল করে ঘুসুড়ি অটো স্ট্যান্ড, নস্কর পাড়া, কালিতলা, বাবুডাঙ্গা, পারিজাত সিনেমা হল হয়ে […]









