কলকাতা , ১৮ মার্চ:- আগামী ২৭ মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মোট ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৩০ জন করে এবং সিপিএমের ১৫ জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে তৃতীয় দফায় এখনও পর্যন্ত ৭৮টি মনোনয়ন জমা পড়েছে। এই পর্বে আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্যদিকে চতুর্থ দফার জন্যে এখনও পর্যন্ত ৩৪টি মনোনয়ন জমা পড়েছে বলে সঞ্জয় বাবু জানিয়েছেন।
Related Articles
হরকা বানে ভাঙলো হিন্দমোটরের গঙ্গার ঘাট।
হুগলি , ২১ আগস্ট:- হুগলী জেলার হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়লো হরকা বান । প্রবল জলোচ্ছাসে ভাঙলো গঙ্গার ঘাটের অনেকটা অংশ । সেই ছবি ভাইরাল । শুক্রবার দুপুরে বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ে হরকা বান আর সেই প্রবল জলোচ্ছাসে ভেঙে যায় ঘাটের অনেকটা অংশ । দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায় । […]
কেকে নেই বিশ্বাস করতে পারছেন না অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা হাওড়ার সুদীপ্ত আর শিল্পী।
হাওড়া, ১ জুন:- কেকে যে আর নেই একথা যেন বিশ্বাসই হচ্ছে না মঙ্গলবারের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা হাওড়ার সুদীপ্ত আর শিল্পী মিত্রের। শিল্পীর কথায়, গতকালই অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে প্রথম কেকে-র সঙ্গে আলাপ হয়। এখন মনে হচ্ছে এই আলাপটা বোধ হয় না হলেই ভালো হতো। এইরকম একটা দুরন্ত পারফরমেন্সের পর এই ঘটনা ভাবা যায়না। অনুষ্ঠানের […]
ধোনিকে রাজকীয় বিদায় জানাতে চায় মহারাজের বোর্ড , কী সেই পরিকল্পনা ?
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- ভারতীয় বোর্ড চাইছে ধোনির বিদায়কে স্মরণীয় করে রাখতে। মাহির জন্য বিদায়ী ম্যাচের পরিকল্পনা করতে চায় বিসিসিআই। এ প্রসঙ্গে এক বোর্ড কর্তা জানান, “আমরা ধোনির সঙ্গে আইপিএল-এর মাঝে কথা বলব। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে। আমরা ওর কাছে জানতে চাইব শেষ ম্যাচটা ও সিরিজ হিসেবে খেলবে না একটা […]









